Friday , 7 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

পবিপ্রবির নতুন কম্বাইন্ড ডিগ্রি কার্যক্রমে হাইকোর্টের তিন মাসের স্থগিতাদেশ

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 7, 2025 9:35 am

রিফাত রহমান, পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ডিভিএম ও অ্যানিম্যাল হাসব্যান্ড্রি অনার্স বাতিল করে প্রস্তাবিত ‘বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাসব্যান্ড্রি’ নামের নতুন কম্বাইন্ড ডিগ্রি চালুর সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

বুধবার (৫ নভেম্বর) বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি ফওজে আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।নতুন প্রোগ্রাম বন্ধের আবেদন করেন প্রথম বর্ষের শিক্ষার্থী আমির হামজা আসিফসহ ক্ষতিগ্রস্ত কয়েকজন। তাদের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট মো. বদরুদ্দোজা (বাদল)।রিটে বলা হয়—পবিপ্রবি কর্তৃপক্ষ ২০০১ সালের বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী একাডেমিক কাউন্সিল, রিজেন্ট বোর্ড ও ইউজিসির অনুমোদন ছাড়া নতুন কম্বাইন্ড কোর্স চালু করেছে, যা আইনগতভাবে অবৈধ।

আদালত যুক্তি গ্রহণযোগ্য বিবেচনা করে তিন মাসের জন্য সিদ্ধান্ত স্থগিত এবং পূর্বের নিয়মে কোর্স চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।

হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছে, কেন একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করা হবে না। রুলের জবাব দিতে হবে ৯ নভেম্বর ২০২৫-এর মধ্যে।

প্রো-ভিসি প্রফেসর ড. হেমায়েত জাহান বলেন,“কোনো শিক্ষার্থী চাইলে তাকে ডিভিএম বা এএইচ—যে ডিগ্রি চায় তা দেওয়া হবে। কাউকে জোর করে নতুন ডিগ্রি দেওয়া হবে না।”

ভিসি প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম জানান,“রিট খারিজের জন্য রবিবারই আবেদন করা হবে। আদালতের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও ক্লাস–পরীক্ষা আগের মতোই চলবে।”

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

পান্থ সড়কে ভয়াবহ অগ্নিকান্ডে বসতবাড়ি পুড়ে ছাই

জিয়াউর রহমান আমাদের ঈমানকে সংবিধানিক ভাবে স্বীকৃতি দিয়েছেন- মাওলানা আজিজুল হক ইসলামাবাদী

বাঘাইছড়ি পৌর শ্রমিক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ঢাবি সেন্টার ফর চায়না স্টাডিজের প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ

ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনে গণভোটের বিষয়ে ঐকমত্য হয়েছে: অধ্যাপক আলী রীয়াজ

ইবি শিক্ষক রুনা হত্যাকাণ্ডের প্রতিবাদে কুবিতে মানববন্ধন

কক্সবাজারে বিপুল পরিমাণ ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

পার্বতীপুরের প্রবীণ সাংবাদিক আব্দুল কাদির আর নেই

কুড়িগ্রামে তারেক রহমানের জন্মদিনে ৪ সহস্রাধিক মানুষকে ফ্রী চিকিৎসাসেবা ও খাবার বিতরণ

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত নেবে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম : রিজভী