Thursday , 6 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

উলিপুরে আব্দুল খালেকের মনোনয়নের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 6, 2025 1:30 pm

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুর-৩ আসনের জন্য বিএনপি ঘোষিত মনোনয়ন স্থগিতের প্রতিবাদে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা আব্দুল খালেকের মনোনয়নের দাবিতে মানববন্ধন, র‍যালি ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় উলিপুর শহরের পাম্পের মোড় এলাকায় ‘উলিপুরের সর্বস্তরের জনগণ’-এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেন স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী, কৃষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ওবায়দুর রহমান, হারুন উর রশীদ, ইসমাইল হোসেন, তারাজুল ইসলাম ও মাওলানা আব্দুল গনি প্রমুখ।

বক্তারা বলেন, জননেতা আব্দুল খালেক দীর্ঘদিন ধরে উলিপুরসহ কুড়িগ্রাম অঞ্চলের মানুষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন। বিএনপির সংকটময় সময়ে তিনি তৃণমূলের সংগঠন ধরে রেখেছেন, নেতাকর্মীদের পাশে থেকেছেন এবং সর্বদা জনগণের স্বার্থে কাজ করেছেন। বক্তারা আরও বলেন, ত্যাগী, পরীক্ষিত ও জনপ্রিয় এই নেতাকে উপেক্ষা করে অন্য কাউকে মনোনয়ন দেওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হবে ও সংগঠন দুর্বল হয়ে পড়বে।

তাঁরা বিএনপি চেয়ার পারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান। জনগণের মতামত ও প্রত্যাশা বিবেচনায় নিয়ে অবিলম্বে আব্দুল খালেককে কুড়িগ্রামের উলিপুর-৩ আসনের আনুষ্ঠানিক প্রার্থী হিসেবে ঘোষণা করা হোক।

পরে মানববন্ধন শেষে একটি র‍যালি শহর প্রদক্ষিণ করে পাম্পের মোড় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বক্তারা একই দাবি পুনর্ব্যক্ত করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রধান উপদেষ্টা

চৌদ্দগ্রামে গোসল করতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

চারঘাট উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করতে শিমুল সরকারের বিকল্প নেই: তৃণমূলের দাবি

ঠাকুরগাঁওয়ে টানা বৃষ্টিতে ধান গাছ নুয়ে পড়ায় কৃষকের দুশ্চিন্তা

খুবিতে ভর্তির আবেদন শুরু ৭ নভেম্বর, পরীক্ষার কেন্দ্র এবার চার বিভাগে

চবিতে ভর্তি পরীক্ষায় নকলের দায়ে দুই পরীক্ষার্থী বহিষ্কার

নাসির নগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঢাকায় সার্ক সাংবাদিক ফোরামের সম্মেলন অনুষ্ঠিত হবে এ বছর

ঢাকায় সার্ক সাংবাদিক ফোরামের সম্মেলন অনুষ্ঠিত হবে এ বছর

চৌদ্দগ্রামে বেড়াতে যাওয়া দম্পতির ঘরে আগুন, থানায় অভিযোগ

কুবির ঢাকা অ্যাসোসিয়েশনের নেতৃত্বে লামিম-সাফিন