Thursday , 6 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কাঠালিয়ায় বিএনপির আলোচনা সভা ও নির্বাচনী প্রস্তুতি

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 6, 2025 8:38 am

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৩নং আমুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা শীর্ষক আলোচনা সভা ও ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) বিকেলে আমুয়া ইউনিয়নে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক চাষী নান্না খলিফা, কাঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মিজানুর রহমান আকন, সাবেক সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন কিসলু সিকদার, সাবেক সহ-সভাপতি খায়রুল ইসলাম খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান ফুল, আমুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মজিবুল হক পান্না গোলদার, রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আব্দুস শহীদ, সেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার সহ-সভাপতি গোলাম কবির, কাঠালিয়া উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, কাঠালিয়া উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুল মালেক তালুকদার, রাজাপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক ফারুক মোল্লা, রাজাপুর উপজেলা তাতীদলের সভাপতি মিজানুর রহমান মিজান, কাঠালিয়া কৃষক দলের সদস্য সচিব শহীদুল ইসলাম, কাঠালিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি জাকির হোসেন পান্না মুন্সী, কাঠালিয়া উপজেলা মহিলাদল সভানেত্রী লীনা পারভীন ও জিয়া মঞ্চ কাঠালিয়া উপজেলার সভাপতি এইচ. এম. বাদল প্রমুখ।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম টুটুল গাজী, ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল তালুকদার, কাঠালিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস খোকন, পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপি নেতা কামাল হোসেন ইসমাইল মাষ্টার, জাকির জোমাদ্দার, মোশাররফ শরীফ, পলাশ জোমাদ্দার, মন্টু, আমুয়া ইউনিয়ন বিএনপি নেতা পলাশ গোলদার, সুমন খলিফা, শামীম, ইমরান গোলদার, মামুন পোদ্দার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বিএনপি চেয়ারপারসনের নির্দেশনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বেগবান করতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান তারা।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

হৃদয়ের দুর্দান্ত ইনিংসে রেকর্ড জয়ে সিরিজ শুরু বাংলাদেশের

পাঁচবিবি পৌরসভার ৩নং ওয়ার্ডে জামায়াতের নির্বাচনী অফিস উদ্বোধন

দেশসেরা ১৬ বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতায় জাবির ত্রিমাত্রিক কৃতিত্ব

রিকশাচালককে জুতাপেটা করে বরখাস্ত হলেন সমাজসেবা কর্মকর্তা

১৫ মাস জেলে থেকেও এতটা মানসিকভাবে বিপর্যস্ত হইনি: জিএসপ্রার্থী খাদিজা

শৈলকুপায় ১৫ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সন্দ্বীপে রাজনৈতিক প্রতিহিংসার শিকার বিএনপি নেতাকর্মীরা ইউএনও বরাবর স্মারক লিপি প্রদান

ভুয়া রশিদে চাঁদাবাজি, দৈনিক লাখ টাকা আদায়ের অভিযোগ