Thursday , 6 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কুয়েটে বহুল প্রত্যাশিত সুইমিং পুলের আনুষ্ঠানিক উদ্বোধন

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 6, 2025 7:23 am

মোহাম্মদ সাজিদুল ইসলাম, কুয়েট প্রতিনিধিঃ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ দীর্ঘদিন বন্ধ থাকা সুইমিং পুল অবশেষে সংস্কার শেষে চালু করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের নিচতলায় অবস্থিত পুলটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন যন্ত্রকৌশল বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. এ. এন. এম. মিজানুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী। উদ্বোধনের পর শিক্ষার্থীদের অংশগ্রহণে এক “সাঁতার প্রতিযোগিতার” আয়োজন করা হয়, যা ছিল পুরো অনুষ্ঠানের মূল আকর্ষণ। শিক্ষার্থীরা এতে উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঁইয়া, মানবিক ও ব্যবসায় প্রশাসন অনুষদের বিভাগীয় প্রধান প্রফেসর ড. এস. এম. রবিউল আলম, উপপরিচালক (গবেষণা সম্প্রসারণ) প্রফেসর ড. শেখ মো. রবিউল ইসলাম, প্রধান প্রকৌশলী এ. বি. এম. মামুনুর রশীদ, প্রকল্প পরিচালক প্রকৌশলী ড. মো. জুলফিকার হোসেন, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডেপুটি রেজিস্ট্রার মো. মঈনুল হক, সাধারণ সম্পাদক প্রকৌশলী বাদশা মো. হারুন, নির্বাহী প্রকৌশলী শেখ আবু হায়াত ও রুমেন রায়হান, এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

দীর্ঘদিন অচল থাকা এই সুইমিং পুলটি সংস্কার ও আধুনিকায়নের মাধ্যমে নতুন রূপে উদ্বোধন করা হলো। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানায়, ছাত্রকল্যাণ দপ্তরের তত্ত্বাবধানে দীর্ঘদিন ব্যবহারের অনুপযোগী অবস্থায় থাকা পুলটি পুনরায় সচল করার উদ্যোগ নেন প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক দায়িত্ব নেওয়ার পরপরই।

তিনি বলেন, “সাঁতার কাটা একটি স্বাস্থ্যসম্মত ব্যায়াম ও বিনোদনের মাধ্যম। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দীর্ঘদিন অচল থাকা পুলটি সংস্কার করে শিক্ষার্থীদের ব্যবহারের উপযোগী করে তোলা হয়েছে। এখানে প্রশিক্ষকের ব্যবস্থাও রাখা হবে, যাতে শিক্ষার্থীরা নিরাপদ পরিবেশে সাঁতার শিখতে পারে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ❝পুল ব্যবহারের জন্য নীতিমালা ও ব্যবস্থাপনা কাঠামো ইতোমধ্যে প্রণয়ন করা হয়েছে। শিগগিরই নির্দিষ্ট সময়সূচি ও নিবন্ধন প্রক্রিয়া অনুসারে শিক্ষার্থীরা পুল ব্যবহার করতে পারবেন।❞

কুয়েটের শিক্ষার্থীরা নতুন এই উদ্যোগে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাঁদের মতে,
“আগে বিশ্ববিদ্যালয়ে সাঁতারের জন্য শুধুমাত্র খান জাহান আলী হল পুকুর ও আইটি পার্ক পুকুর ব্যবহৃত হলেও, সেগুলোর গভীরতা ও আয়তন বেশি হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা থাকত। নতুন সুইমিং পুলটি তাঁদের জন্য একটি নিরাপদ ও আধুনিক বিকল্প হিসেবে কাজ করবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও কর্মকর্তারা বলেন, “এটি শুধু একটি ক্রীড়া অবকাঠামো নয়, বরং শিক্ষার্থীদের স্বাস্থ্য, মানসিক প্রশান্তি ও সহপাঠী মেলবন্ধনের নতুন ক্ষেত্র তৈরি করবে।”

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

পটুয়াখালীর মির্জাগঞ্জে স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪৯ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তাকে শোকজ

নোয়াখালী কবিরহাটে ফখরুল ইসলামের নির্বাচনী সমাবেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ : প্রধান উপদেষ্টা

খুবিতে ৪৭৫ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সনদপত্র প্রদান

দাবি আদায়ে কর্মবিরতিতে শিবচরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা

নির্বাচিত হলে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না : নজরুল ইসলাম

জলবায়ু সচেতনতা বাড়াতে কুড়িগ্রামে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলার আয়োজন

আলোচনার জন্য ইরানি প্রতিনিধিদল বৃহস্পতিবার ইসলামাবাদ পৌঁছবে

চৌদ্দগ্রামে স্ত্রীর ডিভোর্স লেটার পেয়ে স্বামীর আত্মহত্যা