Tuesday , 4 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

কালকিনিতে স্ত্রীকে বিষ খাইয়ে হত্যা চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 4, 2025 3:39 pm

আরাফাত হোসেন, মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনিতে স্ত্রী সিমা বেগম (২০) কে বিষ খাইয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে। আজ সোমবার দুপুরে অসুস্থ স্ত্রী সিমা বেগম অ্যাম্বুল্যান্সে করে কালকিনি থানায় অভিযোগ দায়ের করতে আসেন।

ঘটনাসূত্রে জানা যায়, কয়েক বছর আগে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কোলচোরী স্বস্থাল গ্রামের আঃ করিম তালুকদারের ছেলে মফিজুর রহমানের সাথে এনায়েত নগর ইউনিয়নের এনায়েত নগর গ্রামের এসকেন সরদারের মেয়ে সিমা বেগমের পারিবারিকভাবে বিয়ে হয়।

অভিযোগ উঠেছে, তিন দিন আগে স্বামী মফিজুর রহমানের নেতৃত্বে সালমা বেগম, মাসুদ ও তহমিনা বেগম মিলে কৌশলে সন্ধ্যার সময় সিমা বেগমকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করেন। বর্তমানে ভুক্তভোগী বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

ঘটনার বিষয়ে ভুক্তভোগীর মা বলেন, “আমার মেয়েকে পারিবারিকভাবে বিয়ে দিই মফিজুর রহমানের সাথে। কিন্তু কিছুদিন পর সালমা নামের এক নারীর সাথে পরকীয়া শুরু করে আমার জামাই। পরে তারা গোপনে বিয়ে করে, কিন্তু সম্প্রতি তাদের ছারাছারি হয়। এরপরই আমার মেয়েকে হত্যার চেষ্টা করা হয়েছে।”

এ বিষয়ে কালকিনি থানার ওসি কে. এম. সোহেল রানা বলেন, “অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কুবিতে যাত্রা শুরু করল ই-স্পোর্টস ক্লাব

কুমিল্লায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মুরাদনগরে ধনীরামপুর বাজারে জমজমাট গরুর হাট, ক্রেতা-বিক্রেতার ভিড়ে মুখরিত চারদিক

বিএনপি নেতার উপর হামলায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবিতে সংবাদ সম্মেলন

কলাপাড়ায় সর্বপ্রথম এক মসজিদের মুয়াজ্জিনের জন্য মসজিদ কমিটি পেনশন চালু করেছে

সাবেক মেম্বার সাদির উদ্যোগে রাস্তা সংস্কার

ডিমলায় প্রাথমিক প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

নিখোঁজের আড়াই মাস পর ধানক্ষেতে মিলল কিশোরের কঙ্কাল

ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিকলীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন