Sunday , 2 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

ঠাকুরগাঁওয়ে টানা বৃষ্টিতে ধান গাছ নুয়ে পড়ায় কৃষকের দুশ্চিন্তা

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 2, 2025 9:57 am

মো: সোহেল রানা, ঠাকুরগাঁও প্রতিনিধি:

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা দুদিনের বৃষ্টিতে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উপজেলার রোপা আমন ধান মাটিতে নুয়ে পড়েছে। ঘরে তোলার আগমুহূর্তে আধা পাকা ধান বৃষ্টিতে ভিজে পড়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কায় পড়েছেন কৃষকেরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুধু সদর উপজেলাতেই এখন পর্যন্ত প্রায় ১৮ হেক্টর জমির ধান নুয়ে পড়েছে। অন্যান্য উপজেলার ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। চলতি মৌসুমে জেলায় মোট ১ লাখ ৩৭ হাজার ২৯০ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে।

রবিবার সদর উপজেলার কয়েকটি ইউনিয়নের মাঠ ঘুরে দেখা গেছে, হলুদ হয়ে আসা ধানের খেত মাটিতে লুটিয়ে পড়েছে। অনেক কৃষকেরই আশঙ্কা, এতে ফলন ও ধানের গুণগত মান দুইই কমে যেতে পারে।

পাহাড়ভাঙ্গা এলাকার কৃষক আব্দুল আলী বলেন, “চার একর জমিতে আমন রোপণ করেছি। ১৫ দিন পর কাটার কথা ছিল। কিন্তু টানা বৃষ্টিতে ধান শুয়ে পড়েছে, জমিতে পানি জমে শিষ ভিজে যাচ্ছে। মনে হয় ফলন অর্ধেক হয়ে যাবে।”

এ বিষয়ে ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাজেদুল ইসলাম জানান, ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণের কাজ চলছে। কৃষকদের পাশে থেকে পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। তিনি বলেন, “যেসব ধান শুয়ে পড়েছে সেগুলো গোছা করে বেঁধে দিলে কিছুটা হলেও ক্ষতি কমানো সম্ভব।”

 

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

চালের দাম বৃদ্ধি বন্ধে নজরদারি চলছে: খাদ্য উপদেষ্টা

জাকসু নির্বাচন নিয়ে ছাত্রদলের অভিযোগ: প্রহসনে পরিণত হয়েছে ভোট প্রক্রিয়া

এনায়েতপুরে জামায়াতে ইসলামীর স্বাধীনতা দিবসের র‍্যালী

আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবে : সিইসি

হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ কাজ দ্রুত শুরুর দাবি

জৈন্তাপুরে মানবতার টানে শীতের রাতে রাস্তায় ভবঘুরে মানুষের পাশে প্রশাসন

শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের ফেসবুক ব্যবহারে সতর্কতা মাউশির

ঘোড়াঘাটে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলেন ডা. এ জেড এম জাহিদ হোসেন

জোবায়েদ হত্যার প্রতিবাদে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

পূবাইলের ফিওনা লাক্সারি রিসোর্টে ইফতার ও মিলাদ মাহফিলের আয়োজন