Saturday , 1 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

আজ থেকে জাটকা শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 1, 2025 1:20 pm

মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

আজ ১লা নভেম্বর ২০২৫ থেকে সাগর ও নদীতে শুরু হচ্ছে জাটকা ইলিশ শিকারের ওপর ৮ মাসের নিষেধাজ্ঞা। ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রজনন সুরক্ষার লক্ষ্যে সরকার এ নিষেধাজ্ঞা আরোপ করেছে।

শনিবার (১ নভেম্বর) থেকে আগামী ৩০ জুন পর্যন্ত ১০ ইঞ্চির নিচের সব ইলিশ ধরা, বিক্রি, পরিবহন, সংরক্ষণ ও মজুত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। এ আইন অমান্য করলে ১ থেকে ২ বছরের সশ্রম কারাদণ্ড বা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম কালবেলাকে বলেন, জাটকার অবরোধ সফল করতে প্রশাসন, কোস্টগার্ড ও নৌ-পুলিশের সমন্বয়ে নিয়মিত অভিযান চলবে। আমাদের লক্ষ্য ইলিশের উৎপাদন আরও বাড়ানো।

তিনি জানান, অবরোধকালীন সময়ে জেলার নিবন্ধিত ৮৯ হাজার ৪৩ জন জেলেকে ৪ মাসের জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় চাল দেওয়া হবে।

মহিপুর মাছ বন্দর এলাকার মৎস্য ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, অবরোধের সময় ব্যবসায় একটু ক্ষতি হয়, তবে জাটকা না ধরলে ভবিষ্যতে বড় ইলিশ বেশি পাওয়া যায়। সরকার যদি চালের পাশাপাশি নগদ সহায়তা দিত তাহলে জেলেরা আরও স্বস্তিতে থাকতে পারত।

একই এলাকার আরেক ব্যবসায়ী সালাম হাওলাদার বলেন, এ সময় আমাদের হিমঘর প্রায় ফাঁকা থাকে। তারপরও জাটকা রক্ষার জন্য আমরা সচেতনতা বাড়াচ্ছি।

লতাচাপলী ইউনিয়নের জেলে ইদ্রিস ফকির বলেন, নিষেধাজ্ঞার সময় সংসার চালানো কঠিন হয়ে যায়। তবে সরকার চাল দেয়, এতে কিছুটা সহায়তা হয়। পাশাপাশি কিছু নগদ টাকা দিলে আমরা ভালোভাবে চলতে পারতাম।

পটুয়াখালী জেলা মৎস্য বিভাগ জানিয়েছে, জাটকা রক্ষায় আগামীকাল থেকেই সাগর ও নদীতে একযোগে অভিযান শুরু হবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

রাজবাড়ীতে বিষাদ সিন্ধু রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী

বিএনপি নেতার বিরুদ্ধে নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনতাইয়ের অভিযোগ

বাঘা-চারঘাটে ধানের শীষের বড় জয়

প্রবাসীর বাড়িতে সিদ কেটে চুরির চেষ্টা, আতঙ্কে পুরো এলাকা

লালমনিহাট-০৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু

নির্বাচন কমিশন সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি

গণ উন্নয়ন কেন্দ্রের উন্নয়ন কাজ পরিদর্শন

চাটখিলে মসজিদে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় মুসল্লির মৃত্যু

ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব

শিবচরে মাকে অচেতন করে তিন মাসের শিশুকে অপহরণের অভিযোগ