Saturday , 1 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

পঞ্চগড়ে টানা বৃষ্টিতে শীতের আগমনের বার্তা

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 1, 2025 10:54 am

প্রতিনিধি পঞ্চগড়ঃ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত ২৪ ঘণ্টায় ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর ফলে উত্তরাঞ্চলে শীতের আগমন আগেভাগেই অনুভূত হচ্ছে।

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে তাপমাত্রা রেকর্ড করা হয় ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের সর্বনিম্ন।

এদিকে, আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমবে। আকাশ আংশিক মেঘলা থাকবে, এবং বাতাসে আর্দ্রতার কারণে সকালে কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে। নভেম্বরের প্রথম সপ্তাহেই উত্তরবঙ্গজুড়ে শীতের প্রভাব স্পষ্টভাবে অনুভূত হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, গত ২৪ ঘণ্টায় ৮৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ৯৯ শতাংশে পৌঁছেছে। আগামী দুই থেকে তিন দিন উত্তরাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, বৃষ্টিপাত কমে গেলে হঠাৎ করেই শীতের অনুভূতি বেড়ে যাবে, বিশেষ করে সকাল ও রাতের দিকে তাপমাত্রা দ্রুত নামতে পারে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

প্রবাসে বিরামপুরের সাংবাদিকের মৃত্যু

নাসিরনগরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

তথ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠন : ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা

গোয়ালন্দে বন্ধুর বাইকে ঘুরতে গিয়ে এক তরুনীর মৃত্যু

বান্দরবানে রিসোর্ট মালিক ও ম্যানেজার অপহরণ-পুলিশ ও নিরাপত্তা বাহিনীর অভিযান শুরু

প্রবাসী ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যৌথ উদ্যোগে মোংলায় শীতবস্ত্র বিতরণ

জয়পুরহাটে বিএনপির অর্ধশতাধিক কর্মী-সমর্থক যোগ দিলেন জামায়াতে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের অভিযানে ৪ ডাকাত গ্রেফতার

আমরা ভারতের কাছে মাথা নত করবো না – ডাঃ তাহের

কুবিতে কুকসুর পূর্ণাঙ্গ রোডম্যাপের দাবিতে অবস্থান কর্মসূচি