Thursday , 30 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

পবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় ভলিবল টুর্নামেন্ট–২০২৫ এর উদ্বোধন

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 30, 2025 4:22 pm

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আন্তঃঅনুষদীয় ভলিবল টুর্নামেন্ট–২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে শারীরিক শিক্ষা বিভাগের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসই অনুষদের ডিন প্রফেসর ড. খোকন হোসেন। সঞ্চালনায় ছিলেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (অ.দা.) মো. আমিনুল ইসলাম টিটো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান এবং শারীরিক শিক্ষা বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. মো. আবু ইউসুফ।

বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “খেলাধুলা তরুণ প্রজন্মকে সুস্থ, সতেজ ও ইতিবাচক মানসিকতায় গড়ে তোলে। এই ধরনের টুর্নামেন্ট শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধি করে।”

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন,

“শিক্ষার্থীদের মানসিক বিকাশের পাশাপাশি শারীরিক সক্ষমতা অর্জনের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, এটি শৃঙ্খলাবোধ, সহযোগিতা, দলগত মনোভাব ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করে। পাঠ্যক্রমের পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম বিশ্ববিদ্যালয় জীবনের অপরিহার্য অংশ।”

তিনি আরও বলেন, “আমাদের পবিপ্রবি ক্যাম্পাসে খেলাধুলার পরিবেশ দিন দিন সমৃদ্ধ হচ্ছে। শিক্ষার্থীরা নিয়মিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে এবং তাদের পারফরম্যান্স আমাদের গর্বিত করছে। আমরা চাই, পবিপ্রবির শিক্ষার্থীরা একাডেমিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সবক্ষেত্রেই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করুক।”

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনের খেলায় মুখোমুখি হয় কৃষি অনুষদ ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) অনুষদ।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

সুনামগঞ্জে ছাত্রী হোস্টেলে কনডম পাওয়ার অভিযোগে বিক্ষোভ

সুন্দরবনে কুমিরের আক্রমণে প্রাণ হারালেন জেলে

বাসের এক-তৃতীয়াংশ ফেরির বাইরে, ভেতরে যাত্রী: বগা ফেরিঘাটের ছবি ভাইরাল

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ : সারাদেশে ২৪ ঘণ্টায় ৮৬ জন গ্রেফতার

নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ

জাবি সিনেটে জাকসুর পাঁচ শিক্ষার্থী প্রতিনিধি মনোনীত

ইউএনওর কক্ষে জামায়াত নেতাদের মারধর, বিএনপি’র ৪ নেতাকে শোকজ

আমাদের স্থানীয় সরকার সেই রিলিপ নির্ভর স্থানীয় সরকার- ডিসি কুমিল্লা

পবিপ্রবির ব্যস্ততম সড়কে নেই গতিরোধক, দুর্ঘটনায় চার শিক্ষার্থী গুরুতর আহত

টেক্সটাইল ক্লাবের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডলাইন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত