গাজীপুরে স্বেচ্ছাসেবক নেতা আব্দুল হালিম মোল্লার বহিষ্কারাদেশ প্রত্যাহার


গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম মোল্লার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হালিম মোল্লার আবেদনের প্রেক্ষিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলের প্রাথমিক পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আব্দুল হালিম মোল্লা।

তিনি বলেন, “দলের প্রয়োজনে যেকোনো ত্যাগ স্বীকার করতে আমি সর্বদা প্রস্তুত।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *