Tuesday , 28 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

চৌদ্দগ্রামে ট্রাকের পিছনে দুই বাসের ধাক্কা, আহত ২০

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 28, 2025 1:24 pm

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে মালবাহী ট্রাকের পিছনে যাত্রীবাহী দুইটি বাসের ধাক্কায় ২০ জন আহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগন্নাথদীঘি এলাকায় মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার পরিদর্শক ফারুক হোসাইন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগন্নাথদীঘি এলাকায় মঙ্গলবার ভোরে মালবাহী ট্রাক হঠাৎ ব্রেক করলে যাত্রীবাহী স্লিপার কক্সএক্সপ্রেস বাসের ধাক্কা লাগে। তাৎক্ষণিক স্লিপার বাসকে ধাক্কা দেয় পিছনে থাকা যাত্রীবাহি বাস। দুর্ঘটনায় স্লিপার বাসটি দুমড়ে মুচড়ে যায় এবং যাত্রীবাহি বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের চালক ও সহকারীসহ ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৪ জন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে ঢাকার কেরানীগঞ্জের শাওন, মিন্টু মিয়া, নবাবগঞ্জের ফারুক মিয়া, মনোয়ার হোসেন, কেয়া পারভিন, শ্রীনগরের আতাউর রহমান, মুন্সিগঞ্জের চঞ্চল, ফেনী সদরের হাসিনা বেগম, ইসরাফিল, আজগর আলী, জসিম উদ্দিন, সাজ্জাদ হোসেন, রেজাউর রহমান ও রাজা মিয়া।

প্রত্যক্ষদর্শী আজহারুল ইসলাম মুন্না বলেন, মালবাহী ট্রাকটি হঠাৎ ব্রেক করায় দ্রুতগতির যাত্রীবাহী দুইটি বাস নিয়ন্ত্রণ করতে পারেনি। দুর্ঘটনায় বাস দুইটি ক্ষতিগ্রস্ত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। খবর পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত যাত্রীদের উদ্ধার করে।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মেহেদী হাসান সুজন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার শেষে হাসপাতালে পাঠানো হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার পরিদর্শক ফারুক হোসাইন বলেন, ‘দুর্ঘটনায় আহত ব্যক্তিদের স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় উদ্ধার শেষে হাসপাতালে নেয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত গাড়িগুলো উদ্ধার হাইওয়ে থানায় আনা হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে’।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

পটুয়াখালী-১ আসনে ধানের শীষের নির্বাচন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির নতুন কমিটি গঠন

ঝালকাঠিতে ইসলামী আন্দোলনের প্রার্থী ইব্রাহিম আল হাদীর গণসংযোগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ‘ধর্ষণ চেষ্টার’ অভিযোগ; গ্রেফতার ২ পলাতক ৩ , বাস জব্দ ২টি

ইতিহাসের রক্তাক্ত ২৮ অক্টোবর স্মরণে বাঘাইছড়ি জামায়াতের আলোচনা সভা

আটাপুর জামায়াতের উদ্যোগে পুলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পাকিস্তানের হামলায় আফগানিস্তানে ৩৬ বেসামরিক নিহত, আহত ১৬৩

গণকবরস্থান রক্ষার দাবিতে চৌদ্দগ্রামে বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

জুলাই শহিদ দিবস উপলক্ষে মাভাবিপ্রবিতে স্মরণসভা অনুষ্ঠিত