Tuesday , 28 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

চৌদ্দগ্রামে ট্রেনের ধাক্কায় ৭ বছরের শিশুর মৃত্যু

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 28, 2025 12:57 pm

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রেনের ধাক্কায় ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের আলকরা এলাকায় মেঘনা এক্সপ্রেসের ধাক্কায় এ ঘটনা ঘটে। নিহত শিশু সাফরাত হোসেন সানভীর আলকরা ইউনিয়নের কেন্দুয়া গ্রামের মোঃ বাহরাইন প্রবাসী রাজুর একমাত্র ছেলে। তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের চাচা মোরশেদ আলম।

স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দুয়া গ্রামের নুর হোসেন সুজন মঙ্গলবার সকালে বাড়ির পাশের বৈছামুড়া ব্রিজের পাশে মাছ ধরার দৃশ্য দেখতে যায়। এর কিছুক্ষণ পর জেঠার খোঁজে বৈছামুড়া ব্রিজের উদ্দেশ্যে রওয়ানা করে ভাতিজা সাফরাত হোসেন সানভীর। নুর হোসেন সুজন মনে করেছিলেন, ভাতিজা সানভীর কিছু দূর গিয়ে আবার বাড়িতে ফিরে যাবে। কিন্তু ভাতিজা সানভীর জেঠার কাছে যেতে রেললাইনের পাশ দিয়ে হাঁটতে থাকে। মুহুর্তের মধ্যেই চট্টগ্রামগামী মেঘনা এক্সেপ্রেস ট্রেনের ধাক্কায় সানভীর ঘটনাস্থলেই মারা যায়। নুর হোসেন সুজন পিছনের দিকে ভাতিজা সানভীরের দিকে তাকালে তাকে রেললাইনের পাশে নিহত অবস্থায় পাওয়া যায়। এদিকে একমাত্র ছেলে সানভীরকে হারিয়ে বাকরুদ্ধ বাবা-মা। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহত সাফরাত হোসেন সানভীর চাচা মোরশেদ আলম বলেন, বাড়ি থেকে সামান্য দূরে রেললাইনের সাথে মাছ ধরা দেখতে তাঁর জেঠা বৈছামুড়া ব্রিজের পাশে যায়। জেঠার পিছনে পিছনে ভাতিজা সাফরাত হোসেন সানভীরও চলে যায়। জেঠা মনে করেছিলেন, সানভীর একটু গিয়ে আবার বাড়ির দিকে চলে গেছে। খেয়াল না করায় ট্রেনের ধাক্কায় ভাতিজা সানভীরের মৃত্যু হয়েছে।

তবে শিশুর মৃত্যুর বিষয়টি জানে না লাকসাম জিআরপি থানা ও গুণবতী রেলষ্টেশন কর্তৃপক্ষ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ডিমলায় অটোবাইকের ধাক্কায় ৭ বছরের শিশুর মৃত্যু

নলছিটি উপজেলায় নতুন ইউএনও জুবায়ের হাবিবের দায়িত্ব গ্রহণ

জাতীয় কবি কাজী নজরুলের কববের পাশে চিরনিদ্রায় শায়িত শহীদ হাদি

ভোটাধিকার রক্ষায় বাস চাই : কুবি প্রশাসনের কাছে শিক্ষার্থীদের স্মারকলিপি

বান্দরবান জেলা ছাত্রদলের উদ্যোগে তারেক রহমানের জন্মদিনে শিক্ষা সামগ্রী বিতরণ

ঈদগাঁওয়ে সাংবাদিককে আটক ও মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন

ইতালিতে অভিবাসী আশ্রয়কেন্দ্রে মাদারীপুরের যুবকের মৃত্যু

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত

জাবির বটতলায় হোটেলে অগ্নিকাণ্ড, ১ কর্মচারী আহত

গোয়াইনঘাটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ’ র উদ্বোধন ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত