Monday , 27 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

শ্যামনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 27, 2025 8:20 am

জহিরুল ইসলাম, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ২৭ (অক্টোবর) সোমবার নিলডুমুর ডাকবাংলা প্রাঙ্গণে দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকা ও সুন্দরবন সংলগ্ন এই অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতাকে সামনে রেখে এ মানবিক উদ্যোগ গ্রহণ করে যুবদল। সকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রমে শতাধিক রোগী চিকিৎসা গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ নাজমুল হক।

তিনি বলেন, “যুবদল শুধু রাজনৈতিক সংগঠন নয়, এটি মানুষের কল্যাণে নিবেদিত একটি সামাজিক শক্তি। দেশের প্রতিটি প্রান্তে যুবদল মানবিক সেবার প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য মাস্টার তাইজুল ইসলাম, সাবেক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুর সালাম, আল মামুন সিনিয়র যুগ্ম আহবায়ক বুড়িগোয়ালিনী ইউনিয়ন যুবদল,এ ছাড়া বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, “বর্তমান অর্থনৈতিক সংকট ও চিকিৎসা ব্যয়ের ঊর্ধ্বগতির কারণে অনেক মানুষ ন্যূনতম চিকিৎসাসেবা থেকেও বঞ্চিত হচ্ছেন। তাই যুবদল মানুষের পাশে থেকে তাদের সেবা করাকেই নিজেদের কর্তব্য মনে করে।”

স্থানীয়দের উপস্থিতি ও অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মানবিক মিলনমেলায় পরিণত হয়। চিকিৎসা সেবা গ্রহণকারীরা যুবদলের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

গোসাইরহাটে বিএনপির উঠান বৈঠক

শিবগঞ্জে প্রেম, কলহ ও রহস্যজনক পরিস্থিতিতে ৩ জনের মৃত্যু

সেনা লুব্রিকেন্টস্ কর্তৃক ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল

ইবিতে শিক্ষক হত্যার প্রতিবাদে মাভাবিপ্রবিতে মানবন্ধন

নাটোরে মহান বিজয় দিবসে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য বিজয় র‍্যালি

গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ নতুন চিকিৎসক যোগদান, অবকাঠামোগত সংকটে সেবায় চ্যালেঞ্জ

মালয়েশিয়া থেকে এসেছে ৩৪ হাজার টন ডিজেল

ত্রিশালে দুই মাসব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন

শিবচরে বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল

নাসির নগরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত,