Sunday , 26 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

নাসির নগরে র‍‍্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ জন

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 26, 2025 1:15 pm

মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব) অভিযানে চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ৪০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে। শনিবার বিকেলে র‍‍্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া সিপিসি-১ এবং শায়েস্তাগঞ্জ সিপিসি-৩ ক্যাম্পের এক যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

র‍‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর-নাসিরনগর রোডের আনন্দপুর এলাকায় চেকপোস্ট বসানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি নোয়াহ মাইক্রোবাস ও একটি পিকআপ গাড়ি ফেলে পালানোর চেষ্টা করলে র‍‍্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী দুটি গাড়ি থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা সবাই হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাসিন্দা। তারা হলেন—গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের আরজু মিয়ার ছেলে সাজিদ মিয়া (২৩), দেওয়ারগাছ ইউনিয়নের বড়বাড়ি গ্রামের জিল্লুর হকের ছেলে স্বপন মিয়া (৩২) এবং পৌর এলাকার আতুনন্ডা গ্রামের লুতু মিয়ার ছেলে ছাব্বির মিয়া (২৭)।

র‍‍্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, জব্দকৃত গাঁজা ও যানবাহনসহ গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান চলছে এবং চলমান থাকবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ড. ইউনূসের সঙ্গে ইউএনএইচসিআর প্রধানের রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা

চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই

দেশের সকল বিভাগে বৃষ্টির সম্ভাবনা, সারাদেশে কমতে পারে রাতের তাপমাত্রা

ঝালকাঠিতে ১৬২টি মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে

ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

আখেরী মুনাজাতের মাধ্যমে শেষ হলো ঐতিহাসিক চরমোনাই মাহফিল

ত্রিশালে মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতার

বাউফলে নিহত উজ্জ্বল কর্মকারের পরিবারের পাশে দাঁড়ালেন ড. মাসুদ এমপি

নিকলীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা