Saturday , 25 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

রাজাপুরে বাস চাপায় বিএনপি নেতা নিহত

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 25, 2025 12:48 pm

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে বাসের ধাক্কায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন (৫৫) নিহত হয়েছেন।

শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজাপুর–ভাণ্ডারিয়া মহাসড়কের নলবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নাসিম আকন একটি ঠিকাদারি কাজ পরিদর্শন শেষে মোটরসাইকেলে রাজাপুরে ফিরছিলেন। পথে পাথরঘাটাগামী হামিম পরিবহনের একটি দ্রুতগামী বাস পেছন দিক থেকে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

ধাক্কার পর নাসিম আকন সড়ক থেকে ছিটকে পাশের গাছে আঘাত পেয়ে ডোবায় পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।

রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল মালেক জানান, দুর্ঘটনার পর বাসটি পালিয়ে গেছে। ঘাতক বাস ও চালককে আটক করতে অভিযান চলছে।

স্থানীয় রাজনৈতিক মহলে নাসিম আকনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মরদেহ দেখতে হাসপাতাল প্রাঙ্গণে ভিড় করেন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিককে আটক ও  মামলায় জড়ানোর প্রতিবাদে ঈদগাঁওয়ে মানববন্ধন

রামগতিতে পুনরায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো পুড়ল ২৫ দোকান

নাসির নগরে ধানের শীষের মনোনীত প্রার্থী এমএ হান্নানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে ট্রাক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

নাসির নগরে কৃষক দলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

কুবি ভর্তি পরীক্ষার দিন বন্ধ থাকবে গ্যাস সরবরাহ, ভোগান্তির আশঙ্কা

কুমিল্লা-১১ সংসদীয় আসন সীমানা পূর্ণবহালের দাবী বিএনপির

বানারীপাড়ায় ভূয়া লাইসেন্স দেখিয়ে ‘শাহারিন ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এর অবৈধ লেনদেন

বাউফল সোনালী ব্যাংকের শাখা স্থানান্তর না করার দাবিতে মানববন্ধন

চবির ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে লড়বেন ৩৩ জন