Saturday , 25 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

৭ দফা দাবিতে কুড়িগ্রামে সওজ কর্মচারীদের স্মারকলিপি প্রদান

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 25, 2025 5:34 am

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের কর্মচারীদের ৭ দফা দাবিতে প্রধান প্রকৌশলী, সড়ক ও জনপথ অধিদপ্তর, সড়ক ভবন, তেজগাঁও, ঢাকা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন কর্মচারীরা।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে মাস্টাররোল কর্মচারীদের বেতন সমস্যা নিরসন এবং ২৭ মামলার নীতিমালা চূড়ান্তকরণ এবং ২৭ মামলার নীতিমালায় ৭ মামলা অন্তর্ভুক্ত করার দাবিতে কুড়িগ্রাম সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে প্রধান প্রকৌশলী, সড়ক ও জনপথ অধিদপ্তর, সড়ক ভবন, তেজগাঁও, ঢাকা বরাবর স্মারকলিপি প্রদান করেন কর্মচারীরা।

এর আগে গত ৯ অক্টোবর থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৭ দফা দাবিতে ৭ দিন এক ঘন্টা করে কর্মবিরতি ও গত ১৯ থেকে ২২ অক্টোবর পর্যন্ত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি ও ২৩ অক্টোবর অফিস প্রধান বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে কুড়িগ্রাম সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মচারীরা।

এ সময় বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক সজিব মিয়া সহ সড়ক ও জনপদ অধিদপ্তরের অনান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।

৭ দফা দাবিগুলো হলো- (১) ২৭ ও ৭ মামলায় অন্তর্ভুক্ত কর্মচারীদের প্রথম যোগদানের তারিখ থেকে দ্রুত সময় পেনশন নীতিমালা চূড়ান্ত করতে হবে। (২) সওজ এর সকল মাস্টাররোল কর্মচারীদের ৩২১১১০৪ আনুষাঙ্গিক প্রতিষ্ঠান কোড থেকে মাসিক ভিত্তিতে বেতন প্রদান করতে হবে। (৩) সওজ এর সকল মাস্টারের কর্মচারীদের বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলপূর্বক অবিলম্বে রাজস্ব খাতে অনায়ন করতে হবে। (৪) তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সকল নিয়মিত কর্মচারীদের দ্রুত স্থায়ীকরণসহ পদোন্নতি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। (৫) সওজ এর কর্মরত মাস্টাররোল কর্মচারীদের দৈনিক সাময়িক শ্রমিক নীতিমালা ২০-২৫ এর অন্তর্ভুক্ত করা বন্ধ করতে হবে। (৬) সওজ সকল কর্মচারীর পদে সুনিশ্চিত করে ট্রেড ইউনিয়ন প্রতিনিধিদের সমন্বয়ে সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের প্রস্তাব প্রেরণ করতে হবে। (৭) সওজ ও অধিদপ্তরে উন্নয়ন প্রকল্পে কর্মরত কর্মচারীদের পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরি করে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করতে হবে এবং প্রকল্পের ডাটাবেজের মাধ্যমে গাড়ি ভাড়া বন্ধ করতে হবে।

স্মারকলিপি ঘোষিত ৭ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করার কথা উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল আর নেই

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ব্যর্থ: ইরান

শিশুদের টিকাদান নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

দুই দিনের ব্যবধানে আবারো প্রবাসীর গাড়ীতে ডাকাতি

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

শরীয়তপুরের গোসাইরহাটে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

বানারীপাড়ায় জামায়াতের উঠান বৈঠক অনুষ্ঠিত

ঝালকাঠিতে প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

আমতলীতে ফ্রি ল্যান্সিং প্রশিক্ষন প্রাপ্ত সদস্যদের মাঝে চেক বিতরণ

মাভাবিপ্রবিতে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালিত