Tuesday , 21 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

জোবায়েদ হত্যার প্রতিবাদে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 21, 2025 10:30 am

নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য জোবায়েদ হত্যার প্রতিবাদে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ (২১ অক্টোবর, মঙ্গলবার) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

মিছিলে অংশগ্রহণ করেন কাচালং সরকারি কলেজ ছাত্রদলের শতাধিক নেতাকর্মী। তারা “জোবায়েদ হত্যার বিচার চাই”, “ছাত্রদলের উপর হামলা বন্ধ কর ” সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে দিতে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন।

মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন কাচালং সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি “হাবিবুর রহমান তারেক “এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক” নাঈম উদ্দিন”।

সমাবেশে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আবু ইছা, সহ-সভাপতি নাহিদুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক নোমান হোসেন অভি, ও দপ্তর সম্পাদক মোখলেস উদ্দিনসহ কলেজ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, “৫ আগস্টের পরিবর্তনের পর আমরা ভেবেছিলাম বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, গণতন্ত্র ফিরে আসবে, মানুষ নিরাপত্তা পাবে। কিন্তু তার বিপরীতে দেখা যাচ্ছে ছাত্রদলের নেতাকর্মীদের উপর ধারাবাহিকভাবে হামলা, গ্রেপ্তার ও হত্যার ঘটনা ঘটছে। সর্বশেষ জোবায়েদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে—এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

বক্তারা আরও বলেন, “এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার না করলে তীব্র আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। ছাত্রদল কখনো অন্যায়ের কাছে নতি স্বীকার করবে না।”

সমাবেশ শেষে নিহত জোবায়েদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

রংপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মেরিনা লাভলীর বাসায় পুলিশের তল্লাশি

শিবগঞ্জে প্রেম, কলহ ও রহস্যজনক পরিস্থিতিতে ৩ জনের মৃত্যু

চৌদ্দগ্রামে রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান; ইউপি চেয়ারম্যান আবু তাহের বরখাস্ত

কক্সবাজারে সিএনজি ও বলাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাউফলে ধানের শীষের প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

‎কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজাপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজার পক্ষে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত

বাগেরহাট-৩ আসনে বিএনপির ধানের শীষ পেলেন ড. শেখ ফরিদুল ইসলাম

খুবিতে পরিবেশ ও জলবায়ু বিষয়ক সংগঠনের নতুন দায়িত্ব পেল কারিনা ও সুমিত

ডিমলায় বেগম রোকেয়া দিবসে র‍্যালি ও আলোচনা সভা