Sunday , 19 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের ‘অদম্য মেধাবী সংবর্ধনা’ প্রদান জবি শিবিরের

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 19, 2025 1:29 pm

মো সিয়াম আবু রাফি, জবি প্রতিনিধিঃ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার উদ্যোগে শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের সম্মাননা জানিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘অদম্য মেধাবী সংবর্ধনা–২০২৫’ শীর্ষক এক বর্ণাঢ্য অনুষ্ঠান।

রবিবার (১৯ অক্টোবর ২০২৫) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের মার্কেটিং ডিপার্টমেন্টের কনফারেন্স রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজির সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মো. তৌহিদ হাসাইন এবং জবি শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন।

বিশেষ অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, “তোমরা আমাদের চেয়ে বেশি আত্মবিশ্বাসী। তোমরা প্রমান করেছো শারীরিক প্রতিবন্ধকতা কখনও কোনো শিক্ষার্থীকে পিছিয়ে রাখতে পারে না। আমি চাই শিবিরের পক্ষ থেকে শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের একটি তালিকা প্রস্তুত করা হোক। যেন আমরা প্রাতিষ্ঠানিকভাবে তার তার বাইরে থেকে তাদের আরো সহযোগিতা করতে পারি।”

প্রধান অতিথির বক্তব্যে ইসলামিক ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “জীবনের সীমাবদ্ধতাকে যারা শক্তিতে পরিণত করতে জানে, তারাই প্রকৃত অর্থে অদম্য। একটি দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বজায় রাখতে সেই দেশের জনগোষ্ঠীই সবচেয়ে বড় উপাদান এবং নিয়ামক হিসেবে কাজ করে। কিন্তু এই স্বাধীন ভূখন্ডে এদেশের জনগোষ্ঠীকে দক্ষ করে গড়ে তোলা এবং তাদেরকে মানব সম্পদ হিসেবে দেশের প্রতিটি সেক্টরে কাজে লাগানোর ক্ষেত্রে যে ঘাটতি রয়েছে তা একটি বড় মর্মপীড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির এই গতানুগতিক ধারার বাইরে বিশেষ কিছু করার চেষ্টা করছে।”

সংবর্ধনা ও সমাপনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ শারীরিক প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

প্রশান্ত মহাসাগরে মাদক বোট সন্দেহে মার্কিন হামলায় ৬ জনের প্রাণহানি

নজরুল বিশ্ববিদ্যালয়ে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্লাবের অরিয়েন্টেশন অনুষ্ঠিত

কুবি প্রতিবর্তনের নেতৃত্বে হৃদয় – তারিন

জনগণের দুঃখে পাশে এবি পার্টির প্রার্থী আবদুল্লাহ বাদশা, প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবি

মহিপুরে নিরাপদ পানি ক্যাম্পেইন, সুস্থ জীবনযাপনে সচেতনতার বার্তা ।।

চৌদ্দগ্রামে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নওগাঁ-১ আসনে ১০ দলীয় ঐক্য ও জামায়াত মনোনীত প্রার্থীর গণসংযোগ

সুন্দরবনে বিষ প্রয়োগের সময় আটক ১

আইনশৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা

নাসির নগরে কৃষক দলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কৃষক সমাবেশ অনুষ্ঠিত