Sunday , 19 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

জাবির শহীদ সালাম বরকত হলে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 19, 2025 4:05 am

আমির ফয়সাল, জাবি প্রতিনিধিঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম বরকত হল সংসদ ও হল প্রশাসনের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০ টায় এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. মাহফুজুর রহমান।

হলের পরিবেশ সংরক্ষণ, ফলজ বৃক্ষরোপণ ও সবুজায়নের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে উপ-উপাচার্য (শিক্ষা) প্রভোস্ট, হল সংসদের নেতৃবৃন্দ ও আবাসিক শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) মাসুদ রানা বলেন, “বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করি। পরিবেশের ক্ষতি থেকে রক্ষা করতে আমাদের নিয়মিত বৃক্ষরোপণ করতে হবে।”

সহ-সভাপতি (ভিপি) মারুফ হোসেন বলেন, “আমাদের প্রভোস্ট স্যারের অনুপ্রেরণায় আমরা আরও উদ্যোগী হয়েছি। স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাই। সবাইকে অনুরোধ করছি অন্তত একটি করে গাছ লাগানোর জন্য।”

হলের প্রভোস্ট অধ্যাপক আব্দুল হালিম বলেন, “জাকসু নির্বাচনের পর আমাদের হলে এটি প্রথম বৃক্ষরোপণ কর্মসূচি। আমাদের উদ্দেশ্য শুধু গাছ লাগানো নয়, বরং এর যত্ন নেওয়াও। যদি প্রতিটি শিক্ষার্থী একটি করে ফলের গাছ লাগায়, তবে একদিন হলে সেই গাছের ফল শিক্ষার্থীরাই খেতে পারবে। আমরা চেষ্টা করব প্রতি মাসে গাছ লাগানোর, এবং সেই সঙ্গে গাছের পরিচর্যার কাজ চালিয়ে যাব।”

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. মাহফুজুর রহমান বলেন, “উদ্ভিদ আমাদের বেঁচে থাকার মূল উপাদান অক্সিজেন সরবরাহ করে, যা পৃথিবীতে আমাদের অস্তিত্বের ভিত্তি। এছাড়া, ফলজ গাছ রোপণের মাধ্যমে আমরা শুধু হলের ভেতরে ও আশেপাশে প্রকৃতির ভারসাম্য রক্ষা করছি না, বরং পশুপাখি এবং মানুষের খাদ্যের চাহিদা মেটাতেও সহায়তা করছি।

আমরা প্রত্যেকে যদি অন্তত একটি করে বৃক্ষ রোপণ করি, তবে তা পৃথিবীর ভারসাম্য বজায় রাখতে এবং সামগ্রিক পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

চুরি হয়ে যাওয়া ড্রাইভারকে সিএনজি উপহার দিল মাসুদা ইন্টারন্যাশনাল

উন্নয়নের ছোঁয়া লাগেনি কুয়াকাটার পূর্ব আলীপুর-আজিমপুর সড়কে, ভোগান্তিতে প্রায় ১০ হাজার মানুষ

অপশক্তিকে পরাজিত করে স্বাধীনতার শক্তিকেই এগিয়ে নিতে হবে : মির্জা ফখরুল

মাভাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে ত্রিপল বন্ড একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

বড়দিন ও থার্টি-ফার্স্ট নাইট ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আমতলীতে দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক ব্লকেড

ঝিনাইদহে জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

ডিসেম্বরের প্রথম ১৬ দিনে প্রবাসী আয় ১৮২ কোটি ৬০ লাখ ডলার

বিসিএস পরীক্ষার্থীদের সুবিধায় বাস সার্ভিস দেবে নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসন