Saturday , 18 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কুয়েটে শুরু হয়েছে দুই দিনব্যাপী ক্লাব ফেয়ার

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 18, 2025 7:18 am

কুয়েট প্রতিনিধিঃ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শুরু হয়েছে দুই দিনব্যাপী ক্লাব ফেয়ার।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের আয়োজনে শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় এ অনুষ্ঠানের উদ্বোধন করেন কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ হেলালী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক ড. বি. এম. ইকরামুল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এবারের ফেয়ারে কুয়েটের মোট ২৫টি ক্লাব অংশগ্রহণ করেছে। উদ্বোধনী বক্তব্যে উপাচার্য ড. মাকসুদ হেলালী বলেন, “প্রতিটি শিক্ষার্থীকে একাডেমিক পড়াশোনার পাশাপাশি স্কিল ডেভেলপমেন্টের দিকেও মনোযোগী হতে হবে। এতে তারা ভবিষ্যৎ জীবনে নিজেদের শ্রেষ্ঠ হিসেবে গড়ে তুলতে পারবে।”

তিনি আরও বলেন, “দেখে ভালো লাগছে যে কুয়েটে সক্রিয়ভাবে ২৫টি ক্লাব কাজ করছে। এসব ক্লাব শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশ ও নেতৃত্বগুণ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

উদ্বোধন শেষে উপাচার্য বিভিন্ন ক্লাবের স্টল পরিদর্শন করেন, ক্লাব নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন এবং তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পরে নবীন শিক্ষার্থীরা ফেয়ার পরিদর্শন শুরু করে। তারা বিভিন্ন ক্লাবের কার্যক্রম সম্পর্কে জানতে পারে এবং নিজের পছন্দের ক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ পায়। ক্লাব সদস্যদের মতে, এই ফেয়ার নবীন শিক্ষার্থীদের ক্লাব সংস্কৃতির সঙ্গে পরিচিত করে তুলছে এবং তাদের আগ্রহ অনুযায়ী অংশগ্রহণের অনুপ্রেরণা জোগাচ্ছে।

ক্লাব ফেয়ার সম্পর্কে ছাত্রকল্যাণ পরিচালক ড. বি. এম. ইকরামুল হক বলেন, “ক্লাব ফেয়ার নবীন শিক্ষার্থীদের কো-কারিকুলার কার্যক্রম সম্পর্কে জানতে সাহায্য করবে। এর মাধ্যমে তারা লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন দক্ষতা অর্জনের সুযোগ পাবে।”

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় ভারতীয় শাড়ি জব্দ

আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের

মাদ্রাসার আলিম পরীক্ষা শুরু ২ জুলাই : বিশেষ নির্দেশনা

মহিপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা সেবা

মোংলায় নামযজ্ঞ অনুষ্ঠানের সভাপতির খাদ্য সামগ্রী সহায়তা প্রদান

ক্লিন ইমেজধারী আওয়ামী লীগ সমর্থকদের মনোনয়নের আশ্বাস দিলেন জাতীয় পার্টি

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে গণসংহতি আন্দোলনের মনোনয়ন পেলেন নুরুদ্দীন

চৌদ্দগ্রাম সরকারি কলেজে ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলে দায়িত্বপ্রাপ্ত টিমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

মাদারীপুরে পুলিশ হেফাজতে নির্যাতন: ওসিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলার নির্দেশ