Tuesday , 14 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 14, 2025 7:07 am

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাস্থ পলাশী মোড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলাতে দেওয়া দুই পর্বের সাক্ষাৎকার প্রদর্শনী: “গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন দিগন্ত উন্মোচন” প্রজেকটরের মাধ্যমে প্রদর্শনের ব্যবস্থা করেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক।

রোববার (১২ অক্টোবর) রাত সাড়ে দশটায় ছাত্রদলের এ নেতার উদ্যোগে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উক্ত প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। জানা যায়, মূলত সাধারণ জনগণের দোরগোড়ায় তারেক রহমানের বার্তা পৌঁছে দিতেই নিজ উদ্যোগে এ কর্মসূচিটি পালন করেন ছাত্রদল নেতা তারিক। এসময় শিশু, ছাত্র, চাকরিজীবী, ব্যবসায়ী, রিক্সাচালক, পথচারীসহ নানান শ্রেণির মানুষ উপস্থিত থেকে প্রদর্শনীটি উপভোগ করেন। তারেক রহমানের বক্তব্য চলাকালীন তাদের কাউকে কাউকে তার পক্ষে স্লোগান দিতেও দেখা যায়।

জানতে চাইলে প্রদর্শনী কর্মসূচির ব্যাপারে তারিক বলেন, আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে যা বলেছেন তা দেশের সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে আমি তার সাক্ষাৎকারটি বড় পর্দায় প্রদর্শন করার উদ্যোগ নিয়েছি। কারণ আমি মনে করে দীর্ঘ ১৭ বছর তারেক রহমান দেশে নেই। তবে তিনি দেশের মানুষের মুক্তির জন্য নিরন্তর সংগ্রাম করেছেন। সম্প্রতি তিনি বিদেশি গণমাধ্যমে সাক্ষাতকার দিয়ে দেশের মানুষের আরো কাছে যাওয়ার কথা বলেছেন। সেই কারণেই তার সাক্ষাৎকারটি বড় পর্দায় প্রদর্শন করার উদ্যোগ নিয়েছি।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

স্পেন ‘নির্ভরযোগ্য’ ন্যাটো সদস্য: ইরান যুদ্ধ নিয়ে নিষেধাজ্ঞার হুমকির পর প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ

সুনামগঞ্জে-১ আসনে চূড়ান্ত মনোনয়ন পেলেন কামরুল

লালমনিরহাটে গাছে ঝুলে ছিল এক নবমুসলিমের লাশ

নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবে মতবিনিময় করলেন গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী- নজু

ঈদগাঁওয়ে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ঝালকাঠির নলছিটিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন

রাজাপুরে জমি দখলের চেষ্টার অভিযোগে উত্তেজনা, হামলায় আহত ৩

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন

জাতীয় পর্যায়ে ৩ দিনব্যাপী হজ ও ওমরাহ মেলার উদ্বোধন

কটিয়াদীতে খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনাসভা