Tuesday , 14 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

তরুণ কলাম লেখক ফোরামের কুবি শাখার নেতৃত্বে মাসুম-সাইদুল

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 14, 2025 6:09 am

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম,কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫-২৬ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে মনোনীত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল মাসুম হোসেন ও সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মোঃ সাইদুল হাসান।

সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ সজীব প্রধান ও সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়েছে।

নব মনোনীত সাধারণ সম্পাদক মোঃ সাইদুল হাসান বলেন, ‘প্রথমে মহান স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমানত একটি মূল্যবান বিষয়। এই গুরুত্বপূর্ণ আমানত রক্ষায় আমি সর্বোপরি চেষ্টা করব। আমি সহ আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নবীন লেখকদেরকে প্রশিক্ষণ, সাহিত্য আড্ডা, সেমিনার ও কর্মশালা আয়োজনের মাধ্যমে দক্ষ লেখক হিসেবে গড়ে উঠতে আন্তরিক সহায়তা করব।’

নব মনোনীত সভাপতি আল মাসুম হোসেন বলেন, ‘ফোরামের শাখার সদস্যদের আমার প্রতি দৃঢ় বিশ্বাস থেকেই এই দায়িত্বে আসা এবং কেন্দ্র থেকে প্রাপ্ত আমানত যাতে রক্ষা করতে পারি তারজন্য সবাই দোয়া করবেন। এই দায়িত্ব গৌরবের ও সম্মানের। আমাদের কলমে উঠে আসুক খেটে খাওয়া জনতার দুর্দশার কথা। জয় হোক কলমের, জয় হোক মানবতার।’

উল্লেখ্য, নব মনোনীত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এনায়েতপুরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

চারঘাটে দুটি ডালের গুদাম মালিকের ২ লক্ষ টাকা জরিমানা, ৪৭২ বস্তা মুগডাল জব্দ।

আমতলিতে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে কাঠের সেতু নির্মাণ

চরলাপাং হয়তো থাকবেই না আগামী মানচিত্রে- মেঘনার গর্ভে বিলীন হতে বসা এক গ্রাম

চবির ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে লড়বেন ৩৩ জন

চুনারুঘাটে ভাগিনার হাতে মামা খুন

ধর্মপাশায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন

নীলফামারী-১ আসনে বিএনপির তুহিনকে মনোনয়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আমতলীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

জাকসু নির্বাচনের মধ্যে ২৪ বিভাগে পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ