Sunday , 12 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

কুয়াকাটায় ভ্যাট কর্মকর্তার আচরণে ৭২ ঘণ্টার আলটিমেটাম

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 12, 2025 1:57 pm

মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

‎ভ্যাট কর্মকর্তার অশোভন আচরণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে পর্যটন নগরী কুয়াকাটায়। এ ঘটনায় ক্ষুব্ধ হোটেল-মোটেল মালিকরা ওই কর্মকর্তার প্রত্যাহার দাবি করেছেন।

রোববার বেলা ১১টায় কুয়াকাটা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন

‎সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাইদ হাসান লিখিত বক্তব্যে অভিযোগ করেন, গত ৮ অক্টোবর (বুধবার) বিকেল ৪টার দিকে সহকারী কমিশনার (ভ্যাট) এ. কে. এম. জামিউল আলম কুয়াকাটার ‘হোটেল সৈকত’-এর রিসিপশনে উপস্থিত হয়ে ভ্যাটসংক্রান্ত বিষয়ে হোটেলের ম্যানেজারের সঙ্গে দুর্ব্যবহার করেন। ওই সময় হোটেল মালিক উপস্থিত না থাকায় ম্যানেজার অ্যাসোসিয়েশনের সভাপতির সঙ্গে ফোনে কথা বলতে চাইলে, ভ্যাট কর্মকর্তা ক্ষিপ্ত হয়ে সভাপতির বিরুদ্ধে অশালীন ও অশ্রাব্য মন্তব্য করেন।

‎অ্যাসোসিয়েশনের নেতারা জানান, ঘটনার ভিডিওচিত্র তাদের কাছে সংরক্ষিত রয়েছে। তারা বলেন, একজন সরকারি কর্মকর্তা হিসেবে তার এমন আচরণ সরকারি পদমর্যাদার প্রতি অসম্মান ও প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

‎সহকারী কমিশনার (ভ্যাট) এ. কে. এম. জামিউল আলমকে ৭২ ঘণ্টার মধ্যে পটুয়াখালী থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি তার বিরুদ্ধে প্রশাসনিক তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে।

‎অ্যাসোসিয়েশনের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কুয়াকাটা পর্যটন এলাকায় সব ব্যবসায়ী সংগঠনকে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

‎এ বিষয়ে সহকারী কমিশনার (ভ্যাট) এ. কে. এম. জামিউল আলমের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

নড়াইল-১ আসনে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা

পানছড়িতে ৩ বিজিবির উদ্যোগে মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে ঔষধ বিতরণ

প্রথম বর্ষের ক্লাস শুরু আগামীকাল, র‌যাগিংয়ে জিরো টলারেন্স প্রশাসন

কাজী জাফর কৃষক শ্রমিক মেহনতি মানুষের কথা চিন্তা করতেন – কাজী নাহিদ

শিবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খুবিতে সিরাজগঞ্জ ওয়েলফেয়ার স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মানিউর, সম্পাদক সোহেল

বাইশারীতে রাবার বাগানের সিট লুট, আতঙ্কে বাগান কর্মচারীরা

মোকামতলা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ৭ম দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, নতুন নেতৃত্বে জাহিদুল-আশরাফুল

শিবগঞ্জের দেউলীতে এনসিপির গণসংযোগ ও লিফলেট বিতরণ

খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলেই ঢাকায় আসবে কাতারের রয়েল অ্যাম্বুলেন্স