Sunday , 12 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মুন্সিগঞ্জে হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 12, 2025 11:43 am

সীমান্ত হাসান রাকিব, সিরাজদিখান প্রতিনিধি:

৮ বছর আগে মুন্সিগঞ্জের সিরাজদিখানে জমি নিয়ে বিরোধে প্রকাশ্য কুপিয়ে বৃদ্ধ মজিবর রহমান (৫২) ‍খুনের ঘটনায় দায়েরকৃত মামলার রায় দিয়েছেন আদালত।

রায়ের পর আসামি পক্ষের লোকজন আদালত চত্বরে হট্টগোল করেন। এসময় সংবাদ সংগ্রহ করতে থাকা সাংবাদিকদের ভিডিও ধারণে বাঁধা ও বাদীপক্ষকে হুমকি দেয় আসামিরা।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক খালেদা ইয়াসমিন ঊর্মি রায় ঘোষণা করেন। মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ খান ওরফে নুরু (৪০) ও আইয়ুব খানকে (৫৩) যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়।

নিহত মজিবর রহমান উপজেলার উত্তর বাসাইল এলাকার বাসিন্দা।

এদিকে, রায়ে সন্তুষ্ট নন জানিয়ে মামলার বাদী ও নিহতের ছেলে আরিফ হোসেন আসামিদের ফাঁসির জন্য উচ্চ আদালতে আপিল করার কথা জানান।

মামলা সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে বিরোধের জেরে ২০১৭ সালের জুনে রমজান চলাকালীন হত্যা করা হয় মজিবর রহমানকে। পরে এ ঘটনায় সিরাজদিখান থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন তার ছেলে আরিফ হোসেন।

আসামিপক্ষের লোকজন প্রভাব বিস্তারের মাধ্যমে মামলাটি ভিন্নখাতে নেয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত পারেননি বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহা. নাসিম আখতার সুমন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত