Sunday , 5 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ইউজিসি’র খন্ডকালীন সদস্য মনোনীত হলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 5, 2025 7:39 am

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)- এর খন্ডকালীন সদস্য মনোনীত হয়েছেন ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে উপাচার্যকে বিষয়টি অবহিত করা হয়েছে।

পত্রে উল্লেখ করা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আদেশ, ১৯৭৩ (“রাষ্ট্রপতির আদেশ নং ১০, ১৯৭৩”) এর ৪(১)(গ) ও ৪(৪) ধারার বিধান অনুযায়ী, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে ৫ অক্টোবর ২০২৫ হতে পরবর্তী দুই বছরের জন্য এই মনোনয়ন প্রদান করা হয়েছে।

পত্রে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমকে অভিনন্দন জানানোর পাশাপাশি কার্যক্রম পরিচালনায় পরামর্শ ও সক্রিয় সহযোগিতা প্রদান করবেন বলে আশা প্রকাশ করেছে কমিশন কর্তৃপক্ষ। অপরদিকে খণ্ডকালীন সদস্য হিসেবে মনোনীত করায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইউজিসি কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক। ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর তিনি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে জুলাই বর্ষপূর্তিতে শহীদদের স্মরণে এবি পার্টির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

কাপ্তাই হ্রদের জলে ভাসল বিঝুর ফুল

সরকারি দলের সংসদীয় সভা আজ

বর্ণাঢ্য শোভাযাত্রা ও দোয়া মাহফিলে চবিতে বিশ্ব আরবি ভাষা দিবস উদযাপন

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ সাংবাদিক পরিবারকে সম্মাননা ও উপহার প্রদান করবে তথ্য মন্ত্রণালয়

স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরতে সহযোগিতার আশ্বাস

গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় জেলা বিএনপি নেতার ছেলে অনিক নিহত

চৌদ্দগ্রামের চিওড়া ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ