Wednesday , 1 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

নজরুল বিশ্ববিদ্যালয় ও চীনা ইন্সটিটিউটের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 1, 2025 5:11 am

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এবং চীনের ফার্স্ট ইন্সটিটিউট অব ওশানোগ্রাফী (এফআইও) এবং মিনিস্ট্রি অব ন্যাচারাল রিসোর্সেস-এর মধ্যে এক সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) চীনের চিংডাও-এর এফআইও প্রশাসনিক ভবনে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নজরুল বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান এবং চীনের পক্ষে স্বাক্ষর করেন এফআইও-এর পরিচালক অধ্যাপক ড. লি লি।

এই চুক্তির মাধ্যমে দুই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একাডেমিক ও বৈজ্ঞানিক গবেষণা সম্পর্ক উন্নয়ন, জ্ঞান বিনিময়, যৌথ গবেষণা, গবেষণা অনুদান ও ফেলোশিপ, ভিজিটিং স্কলার প্রোগ্রামসহ বিভিন্ন একাডেমিক ও গবেষণা সহযোগিতার পথ উন্মুক্ত হবে। অনুষ্ঠানে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও বঙ্গোপসাগরের রিসোর্স বিষয়ক ভবিষ্যৎ যৌথ গবেষণা সম্ভাবনা সম্পর্কে তথ্য উপস্থাপন করেন নজরুল বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আশরাফ আলী সিদ্দিকী এবং এফআইও-এর মেরিন জিওলজি ল্যাবের গবেষক ড. শিন শান।

চুক্তি স্বাক্ষরের পরে নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলকে এফআইও-এর মহাপরিচালক অধ্যাপক ড. টিগাং লি ক্যাম্পাস এবং ‘চায়না ওশান স্যাম্পল রিপোজিটরি’ ঘুরিয়ে দেখান এবং তাদের গবেষণালদ্ধ ফলাফল সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, এফআইও-এর অধ্যাপক ড. ইয়ানগুয়াং লিউ, অধ্যাপক ড. শেফা শি, অধ্যাপক ড. শিন শা এবং বিভিন্ন ল্যাবের অন্যান্য গবেষকবৃন্দ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নজিপুরে নিরাপদ সড়কের দাবিতে ‘নিসচা’র মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

পরিচ্ছন্ন ও উন্নয়নমুখী নবীনগর গড়তে নির্বাচনে আসছেন এইচ এম শান্তি

বাঘাইছড়িতে প্রথমবারের মতো টাইফয়েড টিকা ক্যাম্পেইন: সমন্বয় সভা অনুষ্ঠিত

নির্বাচনে নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

একনেক সভায় রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ১০০ শয্যা অনুমোদন

নাসির নগরে উৎসাহ উদ্দীপনায় ৫৪ তম সমবায় দিবস পালিত

জুলাই আন্দোলনে শহীদ বিশালের রুহের মাগফিরাত কামনায় কবর জিয়ারত অনুষ্ঠিত

মাভাবিপ্রবি মাকসু নির্বাচনে দলীয় রাজনীতির প্যানেল গঠন নিষিদ্ধ

শরণখোলা উপজেলায় জামায়াতে ইসলামীর মনোনয়ন প্রার্থী অধ্যক্ষ আঃ আলীমের মোটরসাইকেল শোডাউন

শিবচরে ব্রীজ নির্মাণে অনিয়ম দুর্ঘটনার আশঙ্কা