Monday , 22 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মোহনগঞ্জে ব্রিজের নিচ থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 22, 2025 2:24 pm

মাকসুমুল হক সিয়াম, মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার ৩নং তেতুলিয়া ইউনিয়নের হরিপুর গ্রামের একটি ব্রিজের নিচ থেকে আব্দুল কদ্দুছ (৬৩) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

নিহত আব্দুল কদ্দুছ ওই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম জহর জানান, কদ্দুছ কিছুদিন আগে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি ছিলেন। তবে তিনি কবে হাসপাতাল থেকে ছাড়া পান, তা সঠিকভাবে জানা যায়নি। সোমবার সকালে স্থানীয়রা হরিপুর ব্রিজের নিচে তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলছে এবং মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

৯ বছর পর জমির দখলে প্রকৃত মালিক

নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী দেখেন ওষুধ কোম্পানির প্রতিনিধি, নিষেধ করায় ইউএইচএফপিওকে প্রাণনাশের হুমকির অভিযোগ

মধ্যপ্রাচ্যে ১০ হাজার অতিরিক্ত সেনা পাঠানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র

প্রচণ্ড শীতে কাঁপছে সন্ধ্যা নদীর ভাসমান ‘মানতা’ জেলেরা

খালেদা জিয়ার সুস্থতা কামনায় শিবচরে দোয়া ও মিলাদ মাহফিল

সংসদীয় সীমানা: রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের আপত্তির শুনানি গ্রহণ করছে ইসি

পটুয়াখালীতে শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত

জামায়াতের বেশিরভাগই উচ্চশিক্ষিত ড.রেজা কিবরিয়া

সিরাজগঞ্জ জেলা আ. লীগ সভাপতি হোসেন আলীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ভোলায় আজ মধ্যরাত থেকে মাছধরা শুরু, উচ্ছ্বসিত জেলেরা