Saturday , 6 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ফেডের জন্য স্বাধীন পর্যালোচনা দাবি করেছেন মার্কিন অর্থমন্ত্রী

প্রতিবেদক
বাসস
September 6, 2025 3:21 pm

ফেডারেল রিজার্ভের (ফেড) জন্য একটি ‘স্বাধীন ও নির্দলীয় পর্যালোচনা’ করার আহ্বান জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
শুক্রবার তিনি ফেডের সম্প্রসারিত কার্যাবলীকে সমালোচনা করে এ আহ্বান জানিয়ে বলেন, ফেড তার স্বাধীনতার জন্য ঝুঁকি তৈরি করছে।

ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানিয়েছে।

বেসেন্ট ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত একটি মতামত নিবন্ধে লেখেন, স্বাধীনতার মূলকেন্দ্রে রয়েছে বিশ্বাসযোগ্যতা ও রাজনৈতিক বৈধতা। ফেড তার ম্যান্ডেটের বাইরে সম্প্রসারণের ফলে উভয়ই ঝুঁকির মুখে পড়েছে।

তিনি ফেডকে কেবলমাত্র সর্বোচ্চ কর্মসংস্থান, ‘স্থিতিশীল মূল্য ও মধ্যপন্থী দীর্ঘমেয়াদী সুদের হারের বিধিবদ্ধ ম্যান্ডেটের ওপর দৃষ্টি নিবদ্ধ করে একটি প্রতিষ্ঠান হিসেবে তার বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠা’ করার আহ্বান জানিয়েছেন।

মন্তব্যটি এমন এক সময়ে এলো, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সুদের হারের ওপর প্রতিষ্ঠানটিকে প্রভাবিত করার জন্য কেন্দ্রীয় ব্যাংকের ওপর চাপ বৃদ্ধি করছে।

ট্রাম্প সম্প্রতি একজন ফেড গভর্নরকে বরখাস্ত করার সিদ্ধান্তও নিয়েছেন, যা সমালোচকদের আশঙ্কা প্রতিষ্ঠানটির ওপর আরও নিয়ন্ত্রণ প্রয়োগের প্রচেষ্টা।

সূত্র: বাসাস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

চবির ‘এ’ ইউনিটের ফল পুনরায় যাচাই, বদলাতে পারে মেরিট

ঈদগাঁওয়ে ভোটকেন্দ্রে চালু থাকবে অনলাইন ক্যামেরা : ওসি এটিএম শিফাতুল মাজদার

চৌদ্দগ্রামে বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়ীতাকে পুরস্কার

কুড়িগ্রামে দুধকুমার নদের ভাঙন রোধের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

পবিপ্রবিতে ব্যবসায় প্রশাসন অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মো: হাছান উদ্দীন

নাটোরে মহান বিজয় দিবসে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য বিজয় র‍্যালি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ বিষয়ক সভা

ছাত্রদল নেত্রী ইপ্সিতার লাশ নদী থেকে উদ্ধার

ব্রাক্ষণবাড়ীয়া-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামান সুখনের সরে দাঁড়ানোর ঘোষণা

দুমকিতে পায়রা নদীর ভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন