Monday , 25 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

৫ দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টা বরাবর বাসমাশিস এর স্মারক লিপি প্রদান

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 25, 2025 8:44 am

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

সরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মকর্তাগনের ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে কুড়িগ্রামে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস)।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম সরকারি বালক, বালিকা উচ্চ বিদ্যালয় ও জেলা শিক্ষা শিক্ষা অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ জাকির হোসেনকে এ স্মারক লিপি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকি, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক (ভারপ্রাপ্ত) মোছাঃ গোলেনুর বেগম, কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিক মোঃ মহসিন আলী, সহকারী প্রধান শিক্ষিক মোঃ হুমায়ুন কবির জেহাদী ও সিনিয়র শিক্ষক খন্দকার মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

৫ দফা দাবি সমুহ হলো- স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা, সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকের এন্ট্রিপদ ৯ম গ্রডে উন্নীত করে ৪ (চার) স্তরীয় পদসোপান, অনতিবিলম্বে অঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা সংরক্ষণ, মাধ্যমিকের সকল কার্যালয়ের স্বাতন্ত্র্য ও মর্যাদা রক্ষা, বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল শুন্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন, বকেয়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেলের মঞ্জুরী আদেশ প্রদান।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাট প্রেসক্লাবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরুতে নজরুল বিশ্ববিদ্যালয়ের বিশেষ নির্দেশনা

জাবিতে জলসিঁড়ির নতুন নেতৃত্বে সুরভী–প্রমা

প্রধান শিক্ষক নেই ৬৪ টি প্রাথমিক বিদ্যালয়ের, ব্যাহত হচ্ছে শিক্ষায় পাঠদান

নারী কেলেংকারীতে জড়িত সারোয়ার তুষারকে প্রধান আলোচক করে জবি বাগছাসের অনুষ্ঠান কর্মসূচি

ব্রেন স্ট্রোকে জাবি আইন বিভাগের শিক্ষার্থীর মৃত্যু

মাদারীপুরে বিএনপির মনোনয়ন পেলেন যারা

চৌদ্দগ্রামে কয়েলের আগুনে ভস্মীভূত কৃষকের ঘর ও গরু

ইউক্রেনের যাত্রীবাহী ট্রেনে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ১২

সরকারি পাঠ্যবই চুরির ঘটনায় উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মোক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ