Monday , 11 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শিবগঞ্জে পাটক্ষেত থেকে অজ্ঞাত নারীর কঙ্কাল উদ্ধার

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 11, 2025 6:51 am

আরিফুল ইসলাম,শিবগঞ্জ, বগুড়া প্রতিনিধিঃ 

বগুড়ার শিবগঞ্জে পাটক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

আজ রবিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পাকুড়তলা বাজারের উত্তরে মধুপুর এলাকায় বগুড়া-রংপুর মহাসড়ক সংলগ্ন একটি পাটক্ষেত থেকে এই কঙ্কাল উদ্ধার করা হয়। এঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রহবল হাজিপাড়া গ্রামের কৃষক জহুরুল ইসলাম সকাল থেকে তার পাটক্ষেতে পাট কাটছিলেন। পাট কাটার একপর্যায়ে জমির ভেতরে পৌঁছালে মানুষের মাথা ও শরীরের অন্যান্য অংশের কঙ্কাল মাটিতে ছড়ানো অবস্থায় দেখতে পান।

এসময় কঙ্কালের পাশে বোরকা ও পেটিকোটও পরে ছিলো। বিষয়টি লোকজনকে জানালে তারা পুলিশে খবর দেয়। পরে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম ঘটনাস্থলে গিয়ে কঙ্কাল উদ্ধার করে।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সারওয়ার পারভেজ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে কঙ্কাল উদ্ধার করা হয়েছে। কঙ্কালের পাশে বোরকা ও পেটিকোট থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি নারীর কঙ্কাল। এঘটনায় পরবর্তী আইনানুগ কাজ চলমান আছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

নজরুল বিশ্ববিদ্যালয় পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী

বিশ্ববিদ্যালয় দিবসের মঞ্চে জবি শিক্ষার্থী জুবায়েদের জানাজা সম্পন্ন

বৈদ্যুতিক গাড়ি কিনতে ৮০ লাখ টাকা ঋণ দেবে ব্যাংক, ব্যক্তিগত ঋণের সীমাও বাড়ল

অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৮৫ জন

চট্টগ্রামে জব্বারের বলীখেলা ঘিরে দুই কিলোমিটার জুড়ে বসেছে বৈশাখী মেলা

বাগেরহাটের মংলায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণে নিষিদ্ধ নেট জাল ও পলিথিন জব্দ

কাঠালিয়ায় সেলিম রেজার পক্ষ থেকে ৩১ দফার লিফলেট বিতরণ

পরকীয়া প্রেমে ভারতীয় যুবকের রংপুরে ভ্রমণ শেষে প্রত্যাবর্তন

বাইশারীতে রাবার বাগানে চুরি, থানায় অভিযোগের পর পাহারাদারকে মারধর ও বেঁধে রাখার অভিযোগ

জামিনে মুক্তি পেলেন মুরাদনগর বিএনপির ১৩ নেতাকর্মী