Saturday , 2 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

দক্ষিণ চরটেকী ব্রহ্মপুত্র নদে পানিতে ডুবে প্রাণ গেল যুবকের

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 2, 2025 2:25 pm

 

মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দক্ষিণ চরটেকী ব্রহ্মপুত্র নদে ‘মিনি কক্সবাজার খ্যাত’ বেড়িবাঁধে বেড়াতে গিয়ে আবারো প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে রিফাত (২০) নামে এক যুবক নদের পানিতে ডুবে মারা গেছেন।

শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে আহত হন রাজিব নামে অপর এক যুবক। তিনি বর্তমানে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহত রিফাত উপজেলার জাঙালিয়া ইউনিয়নের কাজীহাটি গ্রামের ফারুক মিয়ার ছেলে। আহত রাজিব একই উপজেলার তারাকান্দি মানুল্লারচর গ্রামের শাহাব উদ্দিনের ছেলে। তিনি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। সম্পর্কে তারা শ্যালক-দুলাভাই।

জানা গেছে, রিফাত তার দুলা ভাই ব্যাংক কর্মকর্তা রাজিবের সঙ্গে শনিবার বিকেলে দক্ষিণ চরটেকী বেড়িবাঁধে ঘুরতে যান। সেখানে ঘুরাঘুরির এক পর্যায়ে রিফাত পানিতে নামলে স্রোতে তলিয়ে যান। এ সময় রাজিব তাকে উদ্ধার করতে গেলে তিনিও পানিতে ডুবে যান। স্থানীয় লোকজন রাজিবকে উদ্ধার করতে পারলেও নিখোঁজ থাকেন রিফাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান চালিয়ে রিফাতকে উদ্ধার করেন।

পাকুন্দিয়ার ইউএনও মো. বিল্লাল হোসেন জানান, প্রশাসনের নির্দেশনা অমান্য করে কতিপয় অসাধু লোক দক্ষিণ চরটেকী বেড়িবাঁধে ব্যবসা শুরু করেছে এবং অসচেতন লোকজন ভ্রমণের উদ্দেশ্যে যাতায়াত করছে। ফলে আবারো দুর্ঘটনা ঘটছে। মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল না হলে এগুলো বন্ধ হবে না। আমরা আবারো বলছি মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই স্পটে সব কিছু বন্ধ থাকবে।

উল্লেখ্য, ব্রহ্মপুত্র নদের পাড় রক্ষায় বছর খানেক আগে উপজেলার দক্ষিণ চরটেকী এলাকায় একটি দৃষ্টিনন্দন বেড়িবাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। প্রতিদিন ব্রহ্মপুত্র নদ ও বেড়িবাঁধের সৌন্দর্য্য উপভোগ করতে সেখানে ভিড় জমান শত শত উৎসুক নারী-পুরুষ। দিনদিন এর পরিচিতি বাড়ছে। এর ফলে জায়গাটি ‘মিনি কক্সবাজারের’ তকমা পেয়েছে।

সম্প্রতি এখানে বেড়াতে এসে নৌকাডুবে একই পরিবারের দুই মেয়ে মারা যাওয়ার ঘটনা ঘটেছে। এরপরই ওই স্পটে ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় স্থানীয় প্রশাসন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বাস্ত্রহীন বিদ্যাকে হারাটি ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে একটি ঘর উপহার দিলেন

১৬ বছরে ভোট ও ২৩ বছরে প্রার্থী হওয়ার প্রস্তাব রাখবে এনসিপি

জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির : শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ

কুবিতে আব্দুল কাদের জিলানী (রহ.) এর মৃত্যুবার্ষিকী পালন

আমতলীত বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

৬ ফেব্রুয়ারির বাউফলে জামায়াতের জনসভা ঘিরে সংবাদ সম্মেলন

বিরামপুরে পারিবারিক কলহে স্বামী নিহত, স্ত্রী আটক

কুড়িগ্রামে মাদকদ্রব্যের অপব্যবহার বিরোধী র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

বাউফলে ৯ জন গাড়ী চালককে জেল জরিমানা

নোবিপ্রবিতে শিক্ষা বিভাগের আয়োজনে স্কুল ইন্টার্নশিপ কর্মশালা অনুষ্ঠিত