Thursday , 31 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

কুড়িগ্রামে দূর্গম চরাঞ্চলের দরিদ্র মহিলাদের মাঝে সেলাই/হস্তশিল্প বিষয়ক প্রশিক্ষনের উদ্বোধন

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 31, 2025 10:45 am

 

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামে দূর্গম চরাঞ্চলের অসহায় দরিদ্র উদ্যোক্তা মহিলাদের মাঝে সেলাই/হস্তশিল্প বিষয়ক প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চাকেন্দা খান পাড়া উচ্চ বিদ্যালয় কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভীন, উপজেলা সমবায় কর্মকর্তা সৈফুর রহমান মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা আজগার আলী, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন মিয়া, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু ও মাসুদ রানা, যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গফুর সহ প্যানেল চেয়ারম্যান রহিমুদ্দিন হায়দার রিপন প্রমুখ।

প্রশিক্ষণে যাত্রাপুর ও ঘোগাদহ দুই ইউনিয়নের ৪১ জন প্রশিক্ষণার্থী অংশ নেয়। এদের মধ্যে ২০ জন সেলাই প্রশিক্ষণ ও ২১ জন হস্তশিল্প প্রশিক্ষণ নিচ্ছে।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, চরের নারীদের জীবনমান উন্নয়নে আমরা সরকারী-বেসরকারী সহ এনজিও সংগঠনের মাধ্যমে আরও প্রশিক্ষণের ব্যবস্থা করবো। এক্ষেত্রে নারীদের প্রশিক্ষণমুখী হয়ে নিজেদের বেকারত্ব দূরীকরণে সচেষ্ট হতে হবে। আমরা তাদের সবধরনের সহযোগিতা করার চেষ্টা করবো। এনজিও সংগঠন সহ দাতা গোষ্ঠীর প্রতি আহবান জানাই তারা যেন এসব অসহায় মানুষদের উন্নয়নে কাজ করে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

কোম্পানীগঞ্জে তালামীযে ইসলামিয়ার ফুড়ারপার শাখার শীতবস্ত্র বিতরণ সম্পন্ন

উচ্চশিক্ষার মান উন্নয়নে ওবিই কারিকুলাম প্রণয়ন অপরিহার্য: বেরোবি উপাচার্য

সংবাদ সম্মেলনে হাফেজ বারেক: অন্যের জমি নয়, নিজের জমির ধান কেটেছি

সুন্দর বাংলাদেশ গঠনে জনগণ ইসলামী দলকে ভোট দিতে প্রস্তুত : ডা. তাহের

দুমকিতে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবক গ্রেফতার

ড.মাহমুদুর রহমানের নামে মিথ্যা মামলা করায় রংপুরে আমার দেশ পাঠক মেলার মানববন্ধন

নাড়ির টানে ঘরে ফিরছে মানুষ, ফাঁকা হচ্ছে রাজধানী

পঞ্চগড় সদর হাসপাতাল উন্নয়নে জামায়াতে ইসলামীর ১০ লক্ষ টাকার চেক প্রদান

ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন

রামগতিতে সকল স্তরের নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা