Monday , 14 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানিকগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 14, 2025 1:37 pm

 

মোঃ আশরাফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধিঃ

গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠ পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল ।

সোমবার (১৪ই জুলাই) দুপুরে মানিকগঞ্জ শহরের খন্দকার দেলোয়ার হোসেন ‘ল’ কলেজ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের ভাষা শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে খালপাড়ে রফিক চত্বরে গিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ বলেন, “ছাত্রসমাজকে লক্ষ্য করে যে ষড়যন্ত্র চলছে, তা প্রতিহত করতেই আমরা রাজপথে নেমেছি। নিরীহ ছাত্রদের ব্যবহার করে শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে, যা সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নিতে হবে।”

এ সময় তিনি জামায়াত-শিবিরকে ‘রাজাকার বাহিনী’ আখ্যা দিয়ে বলেন, “বাংলাদেশের মাটিতে গুপ্ত রাজনীতি চলবে না। জামায়াত-শিবিরকে বাংলা ছাড়তে হবে।”

তিনি আরও বলেন, “ছাত্রদল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী। আমরা সবসময় জনগণের অধিকার আদায়ে রাজপথে আছি এবং থাকব।”

মিছিলে অংশগ্রহণকারীরা গোপন তৎপরতায় অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক সৃষ্ট মবের অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু শিক্ষার পরিবেশ বিনষ্ট ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ করেন এবং সরকার বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দেয় এবং অবিলম্বে দেশব্যাপী অস্থিরতা সৃষ্টিকারী গোপনচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীব, সিনিয়র সহ-সভাপতি মৃদুল কান্তি মণ্ডল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়নসহ সহস্রাধিক নেতাকর্মী।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মানসিক প্রতিবন্ধী নারীর

ভারতের নিয়ন্ত্রিত নদীর পানি পাকিস্তান পাবে না: নরেন্দ্র মোদি

কুবিতে ব্র্যাক ক্যারিয়ার হাব-এর সেমিনার অনুষ্ঠিত

তারুণ্যের স্বপ্নে পরিবর্তনের রাজনীতি গড়ছেন প্রকৌশলী রাশেল উল আলম

পাঁচবিবির মোহাম্মদপুর জামায়াতের উদ্যোগে নির্বাচনী কর্মী সমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বাংলাদেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা গেছে

বৈদ্যুতিক গাড়ি কিনতে ৮০ লাখ টাকা ঋণ দেবে ব্যাংক, ব্যক্তিগত ঋণের সীমাও বাড়ল

চৌদ্দগ্রামে ফ্রেন্ডস ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা পুরস্কার বিতরণ

ডিমলায় কৃষকদের মাঝে সার ও ধান বীজ বিতরণ

চৌদ্দগ্রামে পূজা মণ্ডপ পরিদর্শনে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ