Sunday , 6 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কলাপাড়ায় সর্বপ্রথম এক মসজিদের মুয়াজ্জিনের জন্য মসজিদ কমিটি পেনশন চালু করেছে

 

মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ মাতব্বর বাড়ি জামে মসজিদের প্রবীন মুয়াজ্জিন মো.ইসমাইল পাহলানের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।

মসজিদ পরিচালনা কমিটির আয়োজনে শনিবার (৫ জুলাই) আসর নামাজ পরবর্তী নীলগঞ্জ মাতব্বর বাড়ির জামে মসজিদে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো.ইভান মাতব্বর। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা প্রবাসী মো.সামসুল আলম মাতুব্বর,উপদেষ্টা মো.কামারুজ্জামান শহীদ মাতব্বর,ওই মসজিদের ইমাম মাওলানা মো.আবদুল খালেক মিয়া,মুসুল্লি মো.মোতালেব মিয়া,নীলগঞ্জ ইউনিয়ন ইমাম সমিতির সভাপতি পাখিমাড়া কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম মাওলানা মো.জাহাঙ্গীর হোসেন,হাফেজ মাওলানা মো.সিদ্দিকুর রহমান,সলিমপুর জিরোপয়েন্ট জামে মসজিদের সভাপতি মো.মশিউর রহমান শামিম খলিফা, মো.ইমদাদুল ইসলাম কাবুল মজুমদার প্রমুখ।

এসময় মসজিদ কমিটির কোষাদক্ষ মো.সোহাগ মাতব্বর,সহ সাধারণ সম্পাদক মো.রিমন মাতব্বর, সহসভাপতি মো.সোহেল মিয়া,সদস্য মো.হাচন মল্লিক,সহ নীলগঞ্জ ইউনিয়নের বিভিন্ন মসজিদের সভাপতি ইমাম মুয়াজ্জিন,ওই মসজিদের মুসুল্লি ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মসজিদ কমিটির পক্ষথেকে বিদায়ী মুয়াজ্জিনকে এককালীন ২৫ হাজার টাকা,নতুন পোষাক এবং পার্শবর্তী সলিমপুর জিরোপয়েন্ট জামে মসজিদের পক্ষথেকে জায়নামাজ ও তসবিহ্ প্রদান করা হয়। এ ছাড়াও বিদায়ী মুয়াজ্জিন কে আমৃত্যু ভাতা হিসেবে প্রতিমাসে এক হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মজসিদ কমিটি।

মসজিদ কমিটির সভাপতি মোঃ ইভান মাতবর বলেন, মুয়াজ্জিন মুহাম্মদ ইসমাইল পাহলান এই মসজিদে দীর্ঘ ৩০ বছর খেদমত করেছেন। প্রায় মসজিদের ইমাম মোয়াজ্জিন কে দীর্ঘ বছর খেদমত করে বিদায় নেওয়ার সময় খালি হাতে ফিরে যেতে হয়। যেটা একটা কষ্টের বিষয়। সেটা উপলব্ধি করে মুয়াজ্জিন সাহেব কে নগদ অর্থ সম্মাননা দেওয়া হয়েছে।

তাছাড়া তাকে প্রতিমাসে মসজিদ কমিটির পক্ষ থেকে ১০০০ টাকা করে অবসর ভাতা দেয়া হবে। যেটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে আমরা আশা করছি প্রতিটি মসজিদের ইমাম-মুয়াজ্জিনকে বিদায় দেওয়ার সময় মসজিদ কমিটির থেকে যেন তাদের সম্মানের সহিত বিদায় দেয়া হয় সেই ধারাটা আমরা চালু করলাম।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

চুরি হয়ে যাওয়া ড্রাইভারকে সিএনজি উপহার দিল মাসুদা ইন্টারন্যাশনাল

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

৩১ দফা রাষ্ট্রগঠন কর্মসূচি জনগণের মুক্তির দিশারি: দীপেন দেওয়ান

শহিদ মীর মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতায় টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলা

শিক্ষার্থীদের অধিকারের আদায়ে কুবিতে ‘প্রভাতী’র যাত্রা শুরু

পুঠিয়ায় মানবিক ইউএনও: ইতির ঘরে পৌঁছাল রমজানের উপহার

আপনাদেরকে যারা ভোটের ব্যাংক মনে করতেন তারা দিল্লী চলে গেছে: কামরুল হুদা

ডিমলায় দ্বিতীয় দিনেও লুটপাট, আনসার ক্যাম্প দখল

রাজাপুরে দুই বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন