Wednesday , 2 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

পটুয়াখালীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে প্রাণ গেল কলেজ ছাত্রের

 

সাকিব হোসেন, পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর বাউফল উপজেলায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে কলেজছাত্র মো. ফাহিম বয়াতি (১৯) নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বাবা মো. জাকির বয়াতিকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৪টা বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ভাংড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফাহিম নওমালা আব্দুর রশিদ খান ডিগ্রি কলেজের ছাত্র।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পুরনো সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে শাকিল, সোহাগ, সানুসহ আরও কয়েকজন পরিকল্পিতভাবে ফাহিম ও তাঁর বাবা জাকির বয়াতির ওপর হামলা চালিয়ে গুরুত্বর জখম করে।

এ সময় স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ফাহিমকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ফাহিম কে মৃত ঘোষণা করে। ফাহিমের বাবার অবস্থা আশংকাজনক হওয়ায় তাঁকে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাউফল থানার অফিসার ইনচার্জ মোহম্মদ আকতারুজ্জামান জানান , খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃতদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণজয়ী বাংলাদেশ দলকে বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনা

চায়ের দোকানে বসে অনলাইনে জুয়া, গ্রেপ্তার ৫

জাবি সিনেট থেকে আওয়ামী প্রভাব দূর করতে উপাচার্যের কাছে স্মারকলিপি

নেত্রকোণায় জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ধর্মপাশায় ১৭ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি আটক

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলে দায়িত্বপ্রাপ্ত টিমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহরের দাবিতে কুড়িগ্রামে কেজিইউজের মানববন্ধন

বাঘাইছড়িতে জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত

মেয়ের মুখে কোরআন তেলাওয়াতে শুনে ইসলাম ধর্ম গ্রহণ করলেন শ্যামল-সোনালী দম্পত্তি

বাউফলে অগ্নিকান্ডে তিন বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা