Monday , 30 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

গাছ উপড়ে ফেলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 30, 2025 12:01 pm

 

আমির ফয়সাল, জাবি প্রতিনিধিঃ

সরকারি কারণ দর্শানোর নোটিশ উপেক্ষা ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতিশ্রুতি ভঙ্গ করে বেআইনিভাবে সিএসই ভবনের সামনে চল্লিশের অধিক গাছ উপড়ে ফেলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ মিছিল করে জাহাঙ্গীরনগর বাঁচাও আন্দোলন।

সোমবার ( ৩০ জুন) বিকাল ৪ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে মিছিলটি শুরু হয়ে রেজিট্রেশন ভবন প্রদক্ষিণ করে, শহীদ মিনার হয়ে সিএসই ভবনের উল্টো দিকে এসে শেষ হয়।

এসময় মিছিলে, “একই বৃন্তে দুটি ফুল ফারজানা আর কামরুল'”, “মাস্টার প্লানের টেন্ডার দিতে হবে, দিয়ে দাও”, “উপাচার্য কি করে ভোরবেলায় গাছ কাটে”,
“our campus our Right, আমার ক্যাম্পাসে দালালেরা থাকবে না, আওয়ামী দোসর থাকবে না,আমরা থাকবো”। স্লোগান দিতে দেখা যায়।

সিএসই ভবনের উল্টোপাশে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ৪৯ তম ব্যাচের শিক্ষার্থী স্রোত বলেন, পরিবেশ বাঁচাও আন্দোলনের কর্মী স্রোত, ক্যাম্পাসের আসার পর থেকে একই দাবিতে বছরের পর বছর ধরে আন্দোলন করে আসতেছি। কিন্তু প্রশাসন কেনো গুরুত্ব না দিয়ে বিভিন্ন ভবন নির্মাণের জন্য গাছ কেটে আসছে।একই দাবি জানিয়ে আসছি আমরা বলেছি যত ভবন হবে সব পরিকল্পনামাফিক হবে।

এ আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার কারণে আওয়ামী আমলে হলে উঠতে পারি না, হল থেকে মেরে বের করে দেয়, তবুও এ প্রশাসন বুঝে না।ছাত্র আন্দোলন পরবর্তী এ সরকারের কাছে আমরা চিঠি দিয়েছি তারই প্রেক্ষিতে ২ বার কারণ দর্শনের চিঠি দিলেও প্রশাসন তার উত্তর দেয় না। বর্তমান ভিসি কামরুল নূরুলের আমলে গাছ কেটে আইবিএ ভবন নির্মাণের সময় বলেন এই ক্যাম্পাসে যদি পাতা নড়ে সেটাও ভিসি জানে কিন্তু তার আমলে ৪০টির বেশি গাছ কাটা হয়।

এর আগে সোমবার ভোরের দিকে ৪০টিরও বেশি গাছ কেটে ভবন সিএসই ভবন নির্মাণের জন্য। এর মধ্যে শাল, সেগুন, জারুলসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে।

এছাড়া বিক্ষোভ মিছিল শেষে জাহাঙ্গীরনগর বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে বিকেল ৫টায় সংবাদ সম্মেলনের ঘোষণা দেয়।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

কোম্পানীগঞ্জ বাজারে মোবাইল কোর্টের অভিযান, চারটি আইনে ৩২ হাজার টাকা জরিমানা

মাদারীপুরে অটোচোর চক্রের দুই সদস্য আটক

ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকারের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

পুঠিয়ায় জামায়াত প্রার্থী মনজুর রহমানের গণসংযোগ

৩১ দফা রাষ্ট্রগঠন কর্মসূচি জনগণের মুক্তির দিশারি: দীপেন দেওয়ান

বাংলাদেশে হাম-জ্বর মোকাবিলায় সহযোগিতা করতে আগ্রহী ভারতের পিআইএমএস হাসপাতাল

শৈলকুপায় প্রতিশ্রুতি নয়, বাস্তবে কাজে করে দেখাচ্ছে জামায়াতে ইসলামী

পাবলিক পরীক্ষায় ‘নীরব বহিষ্কার’ প্রথা থাকছে না: শিক্ষামন্ত্রী

নচোল সরকারি টেকনিক্যাল স্কুল-কলেজের ক্রীড়াপুরুস্কার বিতরণ