Monday , 30 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ঝালকাঠিতে বাবুই পাখির ছানা হত্যায় প্রধান অভিযুক্ত গ্রেফতার

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 30, 2025 11:46 am

 

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির সদর উপজেলার পূর্ব গুয়াটন এলাকায় তালগাছ কেটে শতাধিক বাবুই পাখির বাসা ও ছানা ধ্বংসের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মোবারেক ফকিরকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৯ জুন) বিকেলে তাকে পিরোজপুরের নেছারাবাদ থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গুয়াটন গ্রামের মোবারেক আলী ফকিরের মালিকানাধীন জমির পাশের একটি সরকারি সড়কের তালগাছ বহু বছর ধরে বাবুই পাখির নিরাপদ আবাসস্থল হিসেবে পরিচিত ছিল। গাছটিতে অসংখ্য বাবুই পাখির বাসা, ডিম ও ছানা ছিল। কিন্তু ওই তালগাছটি মোবারেক আলী ফকির মিজানুর রহমান নামের এক ব্যক্তির কাছে বিক্রি করলে, সেটি কেটে ফেলা হয়। এতে প্রায় ৫০০-রও বেশি বাবুই পাখির ছানা ও ডিম ধ্বংস হয়ে যায়। এলাকাবাসীর ভাষায়, “এটা ছিল শুধু একটি গাছ নয়, একটি জীবন্ত প্রাণের গ্রাম।” এ নির্মমতার প্রতিবাদে স্থানীয়রা মানববন্ধন ও সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানাতে শুরু করেন। তারা বলছেন, “যারা এই কাজ করেছে, তারা শুধু প্রকৃতির নয়, মানবতার বিরুদ্ধেও অপরাধ করেছে।”

ঘটনার পর বন বিভাগ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন বলেন, “বিষয়টি জানার পর আমরা বন কর্মকর্তাকে পাঠিয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হবে।”

পরিবেশবিদদের মতে, বাবুই পাখি বাংলাদেশের এক অত্যন্ত উপকারী ও সংরক্ষিত প্রজাতি। তাদের বাসা তৈরির শিল্প-নৈপুণ্য ও সামাজিক আচরণ বিশ্বজুড়ে প্রশংসিত।

এ ধরনের বর্বর ঘটনা শুধু জীববৈচিত্র্য ধ্বংস নয়, বরং মানবিক মূল্যবোধের অবক্ষয়।

স্থানীয়দের অভিযোগ, তালগাছ কাটায় জড়িত অন্যান্য ব্যক্তিরা এখনও গা ঢাকা দিয়ে রয়েছে।
সচেতন মহল দ্রুত তাদেরও গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

পদ্মা ব্যারাজ প্রকল্পে ১৯ জেলার নদীতে ফিরবে প্রবাহ

ট্রাম্পের দাবি অস্বীকার ইরানের, বিশ্ববাজারে আবার বাড়ছে তেলের দাম

৬৮ হাজার বেসরকারি শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি আসছে

সারাদেশে তাপমাত্রা দিনে বৃদ্ধি ও রাতে অপরিবর্তিত থাকার সম্ভাবনা

মাদারীপুরে অটোচোর চক্রের দুই সদস্য আটক

অ্যানথ্রাক্স রোগের প্রাদুর্ভাব ও বিস্তাররোধে জনসচেতনতা বৃদ্ধিসহ টিকাদান

ফ্রান্সে স্কুলে যাওয়ার পথে প্রেমিকের ছুরিকাঘাতে ১৪ বছরের কিশোরী নিহত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে বাণী অর্চনা উদযাপন

পাঁচ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও আর্থিকভাবে অনিশ্চয়তা, উছা ইংওয়াং মার্মার পাশে পিসিসিপি

সবার সহযোগিতায় সুন্দর নির্বাচন উপহার দিতে পেরেছি: সিইসি