Saturday , 28 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কোরাম পূর্ণ না হওয়ায় জাবি সিনেট অধিবেশন শুরু হতে বিলম্ব

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 28, 2025 11:26 am

 

আমির ফয়সাল, জাবি প্রতিনিধিঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪২তম বার্ষিক সিনেট অধিবেশন কোরাম সংকটের কারণে নির্ধারিত সময় অনুযায়ী শুরু হয়নি। শনিবার (২৮ জুন) বিকেল ৩ টায় পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট কক্ষে অধিবেশন শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সংখ্যক সদস্য উপস্থিত না হওয়ায় তা প্রায় ১ ঘণ্টা ১০ মিনিট বিলম্বিত হয়।

বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী, সিনেট অধিবেশন শুরু হওয়ার জন্য অন্তত এক তৃতীয়াংশ সদস্যের উপস্থিতি বাধ্যতামূলক। এবারের সিনেট সদস্য সংখ্যা মোট ৮১ জন, সেক্ষেত্রে অন্তত ২৭ জন সদস্যের উপস্থিতি প্রয়োজন ছিল। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এই কোরাম পূর্ণ না হওয়ায় অধিবেশন শুরু করা সম্ভব হয়নি।

অধিবেশন বিলম্বিত হওয়ার অন্যতম প্রধান কারণ হিসেবে সিনেট পুনর্গঠন না করাকে দায়ী করছেন অংশীজনরা। তাদের মতে, রক্তাক্ত জুলাইয়ের এক বছর পার হলেও এখনো নতুন সিনেট গঠন না হওয়া এবং বিতর্কিত আওয়ামী দোসরদের বহাল রাখার ফলে কোরাম সংকট তৈরি হয়েছে, যা পুরো সিনেট প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে।

উল্লেখ্য অধিবেশন শুরুর পূর্বে শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদের মুখে তিনজন আওয়ামীপন্থী সিনেট সদস্যকে সভাস্থল ত্যাগ করতে বাধ্য হতে হয়, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

তরুণদের কণ্ঠে জলবায়ু বার্তা: খুলনায় ‘ভয়েসেস অব ক্লাইমেট’ ফ্ল্যাশমব

ব্রাক্ষণবাড়ীয়া-১ আসনে জমে উঠেছে বহুমাত্রিক জমজমাট নির্বাচনী লড়াই

ফ্যামিলি কার্ডের কারণে বাজেটের ওপর চাপ পড়ার আশঙ্কা নেই : প্রধানমন্ত্রী

ওয়ানডে নেতৃত্বে রদবদল: শান্ত বাদ, দায়িত্বে মিরাজ

কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক

চৌদ্দগ্রামে স্ত্রীর ডিভোর্স লেটার পেয়ে স্বামীর আত্মহত্যা

মহাসড়ক চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার হাইওয়ে পুলিশ প্রধানের

দুমকিতে পানিতেই নষ্ট হচ্ছে কোটি টাকা মূল্যের ফেরি

কোম্পানীগঞ্জে বিপুল পরিমাণ মাদক ধ্বংস

জাবি ছাত্রদলের হল কমিটি ঘোষণার প্রতিবাদে গনতান্ত্রিক ছাত্রসংসদের জরুরি সংবাদ সম্মেলন