Friday , 27 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

মুরাদনগরে অবৈধ ড্রেজার ও মাটি কাটার বিরুদ্ধে অভিযান: ৪টি ড্রেজার ও ৩০০০ ফুট পাইপ জব্দ

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 27, 2025 4:50 am

 

অনিক হাসান, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

অদ্য ২৬ জুন ২০২৫, বুধবার দিনব্যাপী মুরাদনগর উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগে এক বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে অবৈধভাবে ড্রেজার মেশিনের মাধ্যমে মাটি কাটার অভিযোগে মোট ৪টি ড্রেজার মেশিন ও আনুমানিক ৩০০০ ফুট পাইপ অপসারণ করা হয়।

অভিযান পরিচালিত হয় মুরাদনগর উপজেলার চারটি স্থানেঃ

১। পূর্ব ধইর (পূর্ব) ইউনিয়নের এল.খাল দক্ষিণ পাড়া মসজিদ সংলগ্ন এলাকায়

২। পূর্ব ধইর (পূর্ব) ইউনিয়নের কোরবানপুর গ্রামে

৩। পূর্ব ধইর (পূর্ব) ইউনিয়নের চাপৈর গ্রামে

৪। আকুবপুর ইউনিয়নের মেটাংঘর এলাকায়

এই অভিযান পরিচালনা করেন মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাকিব হাছান খাঁন। তিনি বলেন, “অবৈধভাবে মাটি কাটা ও পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এছাড়া তিনি এলাকাবাসীকে অবৈধ ড্রেজার ব্যবহারের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান এবং পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ জানান।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

আক্কেলপুরের রুকিন্দিপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কুবিতে খালেদা জিয়া, হাদি ও দীপু চন্দ্রের স্মরণে সনাতনী শিক্ষার্থীদের প্রার্থনা ও প্রদীপ প্রজ্বলন

পুঠিয়াতে জামায়াত প্রার্থীর গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল পাকিস্তান

জিমনাসিয়াম নেই, অডিটোরিয়ামও নেই মাভাবিপ্রবি দেখে হতাশ-ঢাবির অধ্যাপক ড. কামরুল হাসান মামুন

কুড়িগ্রামে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য চাষিদের মাঝে মাছের পোনা বিতরণ

ঝালকাঠিতে বিএনপির আলোচনা সভা ও সদস্য নবায়ন ফরম বিতরণ

দাবি আদায়ে কর্মবিরতিতে শিবচরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা

জান্নাতি হত্যা মামলা: মুখোশধারীদের হুমকিতে আইনজীবী আতঙ্কে

ওয়ানডে নেতৃত্বে রদবদল: শান্ত বাদ, দায়িত্বে মিরাজ