Friday , 27 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

পাঁচবিবির ধরঞ্জী ইউনিয়নে যুব বিভাগের উদ্যোগে গুরুত্বপূর্ন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 27, 2025 4:00 am

 

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

ধরঞ্জী ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে এক গুরুত্বপূর্ন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুন বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ধরঞ্জী শ্রিমন্তপুর গ্রামীন কেজি স্কুলের হল রুমে এই শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের সকল ওয়ার্ড থেকে ৫ জন করে নেতাকর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধরঞ্জী ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ খুরশিদ আলম এবং সঞ্চালনা করেন ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি ডাঃ মোঃ রায়হান সরকার।

বৈঠকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,

যুব সমাজের দায়িত্ব শুধু খেলাধুলায় সীমাবদ্ধ নয়; বরং সমাজ, শিক্ষা, গণমাধ্যম ও রাজনীতিসহ প্রতিটি ক্ষেত্রে ইসলামের আলো ছড়িয়ে দেওয়া তাদের কর্তব্য। বর্তমানে যখন সমাজে নৈতিক অবক্ষয়, অপসংস্কৃতি ও বিভ্রান্তির ছড়াছড়ি, তখন যুবকদের উচিত সাহসের সাথে সত্য কথা বলা, ইসলামী শিক্ষা প্রচার এবং নতুন প্রজন্মকে আদর্শিক পথে পরিচালনা করা।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী একটি নৈতিক ও আদর্শভিত্তিক সমাজ বিনির্মাণে অবিচল সংগঠন। এই পথে যুব সমাজের সক্রিয় অংশগ্রহণ সময়ের দাবি। তাই সমাজে শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য যুবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উক্ত শিক্ষা বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার। তিনি বলেন, ইসলামী রাষ্ট্রব্যবস্থা কায়েম ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে যুবকদের আন্তরিকভাবে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি আগামী জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলনের বিজয়ের জন্য সবাইকে নিরলস ভাবে কাজ করার আহবান জানান।

অন্যান্য বক্তাদের মধ্যে আরও বক্তব্য রাখেন ধরঞ্জী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ সাজেদুর রহমান সাজু, ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি ডাঃ মোঃ মাহবুব আলম, ইউনিয়ন ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল্লাহ প্রমুখ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ভূরুঙ্গামারীতে ট্রাক-অটোর মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের শিশুসহ নিহত ২, আহত ৩

চৌদ্দগ্রামে মেডিকেল ক্যাম্পে ফ্রি চিকিৎসাসেবা অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ত্রিশাল মুক্ত দিবস উদযাপন

জুলাইয়ের নামে অপকর্ম করলে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে: নাহিদ ইসলাম

নজরুল বিশ্ববিদ্যালয়ে ১০ম বার্ষিক নাট্যোৎসবের উদ্বোধন

জাকসুতে সেনা মোতায়েনের দাবি প্রশাসনের

চুনারুঘাটের বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

কুয়াকাটায় মৌসুমি বায়ুর প্রভাবে টানা বৃষ্টি, জনজীবনে স্থবিরতা

কাল এইচএসসি-বিসিএস পরীক্ষার্থীদের সময় নিয়ে বের হওয়ার আহ্বান ডিএমপির

কুয়াকাটায় নিখোঁজ হওয়া পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে