Wednesday , 25 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ঠাকুরগাঁওয়ে সেনা-পুলিশের চেকপোস্ট: গাড়ি ফেলে দুই যুবকের দৌড়

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 25, 2025 7:31 am

 

মোস্তাফিজুর রহমান আকাশ, ঠাকুরগাঁওঃ

সড়কে শৃঙ্খলা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ঠাকুরগাঁওয়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশ।
এ সময় দুই যুবক মোটরসাইকেল সড়কে ফেলে দৌড়ে পালিয়ে যায়।

মঙ্গলবার (২৪ জুন) বিকেলে সেনাবাহিনীর ঠাকুরগাঁও স্থায়ী ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার কুতুবউদ্দিন ও ট্রাফিক পুলিশের শহর ও যানবাহন বিভাগের পুলিশ পরির্দক মো: হাসান আসকরী’র নেতৃত্বে শহরের গড়েয়া রোড সালন্দর মাদ্রাসা পাড়া এলাকায় চেকপোস্ট ও অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনী ও পুলিশ জানা যায়, চলমান পরিস্থিতি মোকাবিলা ও অপরাধ নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সঙ্গে ট্রাফিক পুলিশ অভিযান চলমান রয়েছে। চেকপোস্ট এর অংশ হিসাবে আজ বিকেলে গড়েয়া রোডে বসা হয়। এসময় শহর থেকে কালিতলা বাজারের উদ্দেশ্যে বেপরোয়া গতিতে দুই যুবক মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা তাদের সিগন্যাল দিলে মোটরসাইকেল ফেলে ভৌঁ দৌড় দেন। পরে মোটরসাইকেলটি জব্দ করে সেনা ও পুলিশের সদস্যরা তল্লাশি করলে গাড়ির সিটের ভেতরে মাদক দ্রব্যের কিছু উপকরণ পাওয়া যায়। পরে মোটরসাইকেলটি বিরুদ্ধে মামলা দেয় পুলিশ।

জানা গেছে, আটককৃত মোটর সাইকেলের মালিক দক্ষিণ সালন্দর মাদ্রাসা পাড়া মো: মোকসুর রহমানের ছেলে রাফি’র। আর সঙ্গে থাকা আরেক যুবকের পরিচয় পাওয়া যায়নি। রাফি স্থানীয় এক বিএম কলেজে পড়াশোনা করে বলে জানা গেছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ইটভাঙা শ্রমে বদলে গেছে নারীর জীবন

ববির রাজবাড়ী জেলা স্টুডেন্ট’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর নেতৃত্বে শানু – নাজিরুল

নিকাব নিয়ে বিএনপি নেতার বক্তব্যের প্রতিবাদে জাবিতে ইসলামি ছাত্রী সংস্থার মানববন্ধন

ইউক্রেন ও রাশিয়ার পাল্টাপাল্টি হামলায় নিহত ৪

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন পুতিন: রাষ্ট্রীয় গণমাধ্যম

খুবির অধীনে মৎস্য বীজ খামার অন্তর্ভুক্তির দাবিতে সর্বস্তরের নাগরিক সংগঠনের মানববন্ধন

বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে ফরিদপুরে শোক র‍্যালি অনুষ্ঠিত

ডিমলায় অটোবাইকের ধাক্কায় ৭ বছরের শিশুর মৃত্যু

পাটগ্রামে ধরলা নদীতে ডুবে শিশুর মৃত্যু

জয়পুরহাটে যুব অধিকার পরিষদের মাসিক মিটিং ও সমন্বয় সভা অনুষ্ঠিত