Thursday , 24 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

আদালতের রায়ে পুনর্জীবন পেল সাড়ে তিনশ বছরের মসজিদ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 24, 2026 12:30 pm

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সাড়ে তিনশ বছরের ঐতিহ্যবাহী ফাজিল খাঁর হাট কেন্দ্রীয় জামে মসজিদ পুনর্নির্মাণের নির্দেশ দিয়েছেন আদালত। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে মসজিদটি পুনর্নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

গত রোববার (২০ সেপ্টেম্বর) চট্টগ্রামের যুগ্ম জেলা জজ ১ম আদালতের বিচারক আরফাতুল রাকিব এ নির্দেশ দেন। আদালতের আদেশ অনুযায়ী, সওজ চট্টগ্রাম দক্ষিণ জোনের নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বরাদ্দকৃত ভূমিতে মসজিদটি পুনর্নির্মাণের ব্যবস্থা করতে হবে।

জানা গেছে, কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেলের সংযোগকারী সড়ক উন্নয়ন প্রকল্পের জন্য ফাজিল খাঁর হাট কেন্দ্রীয় জামে মসজিদ ও পাশের কবরস্থান অধিগ্রহণ করে সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ। ২০২১ সালে এলএ মামলা নম্বর ০৮/২১-২২-এর মাধ্যমে তৎকালীন মসজিদ কমিটির সম্মতিতে অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়।

অধিগ্রহণের পর পুরোনো এই মসজিদের পুনর্নির্মাণ নিয়ে জটিলতা তৈরি হয়। মসজিদ কমিটির দাবি, আইন অনুযায়ী কোনো ধর্মীয় উপাসনালয় বা কবরস্থান অধিগ্রহণ করা হলে তা উপযুক্ত স্থানে স্থানান্তর ও পুনর্নির্মাণের দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। তবে অভিযোগ ছিল, অধিগ্রহণের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মসজিদ পুনর্নির্মাণে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

পরে ২০২৪ সালে ফাজিল খাঁর হাট কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক বাদী হয়ে সওজ কর্তৃপক্ষসহ সাতজনকে বিবাদী করে চট্টগ্রামের যুগ্ম জেলা জজ ১ম আদালতে মামলা করেন।

মামলায় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাজিম উদ্দিন বাদীপক্ষের আইনজীবী হিসেবে লড়াই করেন। তিনি বলেন, ‘আদালত সওজ চট্টগ্রাম দক্ষিণ জোনের নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বরাদ্দকৃত ভূমিতে মসজিদ পুনর্নির্মাণের নির্দেশ দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘সাড়ে তিনশ বছরের পুরোনো একটি মসজিদের কণ্ঠস্বর হয়ে আদালতে লড়াই করার অনুভূতি অন্যরকম।’

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

কুবি’স্থ দাওয়াহ কমিউনিটির নেতৃত্বে তানভির-ফারহান

সরকারি হাসপাতাল তদারকিতে ৬৯ কর্মকর্তা নিয়োগ

স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: মীর শাহে আলম

থানার ‘ইট খুলে নেওয়ার’ হুমকি, ভাইরাল এনসিপি নেতার বক্তব্য

ফরিদপুরের সালথায় প্রায় ২০ লিটার দেশীয় মদসহ যুবক গ্রেপ্তার

ব্রেন স্ট্রোকে চবি শিক্ষার্থীর মৃত্যু

সার্বভৌমত্ব ও দেশমাতৃকায় সুরক্ষার শপথ নিয়েছেন নবীন নৌ কর্মকর্তারা

পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ