Sunday , 22 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

হিরো আলমকে হত্যাচেষ্টা: জামিন পেলেন রিয়া মনিসহ দুজন

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 22, 2025 2:47 pm

কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে হত্যাচেষ্টা মামলায় তার তৃতীয় স্ত্রী রিয়া মনি ও কামরুল ইসলাম রিয়াজের (রিয়া মনির বন্ধু) জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার (২২ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে পুলিশ।

এরপর মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মোঃ মোস্তানছির বিল্লাহ আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে আসামি পক্ষের আইনজীবী তাদের জামিনের আবেদন করেন।

এ ছাড়া বাদী পক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম আগামী ২৭ জুলাই পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেন। হত্যাচেষ্টার অভিযোগে গতকাল শনিবার হিরো আলম বাদী হয়ে রাজধানীর হাতিরঝিল থানায় মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রিয়া মনি হিরো আলমের তৃতীয় স্ত্রী। গত ২১ জুন বিকেল ৪টার দিকে হাতিরঝিল থানাধীন এলাকায় ভাড়া বাসায় হিরো আলম গিয়ে দেখেন রিয়া মনি ও রিয়াজ রুমের ভেতর দরজা বন্ধ করে অবস্থান করছেন। তখন হিরো আলম তার স্ত্রী রিয়া মনি ও রিয়াজকে একসঙ্গে বেড রুমে অবস্থানের কারণ জিজ্ঞাসা করেন। তারা কোনো সঠিক উত্তর দিতে পারেনি।

এ সময় রিয়া মনি তার ওপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে রিয়া মনি এবং পলাতক আসামি আবদুল্লাহ, হত্যার উদ্দেশ্যে কাঠের লাঠি দিয়ে হিরো আলমের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি মারধর করেন। রিয়া মনির নির্দেশে তাকে হত্যার উদ্দেশ্যে গলায় চাপ দিয়ে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে আবদুল্লাহ। তখন হিরো আলমের গলায় থাকা আট আনা ওজনের স্বর্ণের চেইন কৌশলে চুরি করে নেওয়া হয়।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

জাবি ছাত্রদলের হল কমিটি ঘোষণার প্রতিবাদে গনতান্ত্রিক ছাত্রসংসদের জরুরি সংবাদ সম্মেলন

শেরপুরে জাতীয় যুব ফোরামের উদ্যোগে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত

কুয়েটে স্মার্ট সেবা সম্প্রসারণে গেট এইড লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর

ভূমিকম্প আতঙ্কে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

সাব-রেজিস্ট্রার, দলিল লেখক দ্বন্ধে রেজিস্ট্রি কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে দাতা গ্রহিতা

মধ্যরাত থেকে ৬০টিরও বেশি ড্রোন প্রতিহত করার দাবি সৌদি আরবের

ভবন নির্মাণে বারবার বাধা, দ্রুত কাজ শুরুর দাবিতে গণিত বিভাগের শিক্ষার্থীদের বিক্ষোভ

চৌদ্দগ্রামে বিএনপি’র উদ্যোগে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

চৌদ্দগ্রামে ট্রাকের পিছনে দুই বাসের ধাক্কা, আহত ২০