Wednesday , 23 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

শিক্ষা সফরে বিদেশে জামায়াতের ৩৪ সংসদ সদস্য

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 23, 2026 1:42 pm

সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর ৩৪ জন সংসদ সদস্য বর্তমানে ১৭ দিনের বিদেশ সফরে রয়েছেন। দলের ভাষ্য অনুযায়ী, এটি একটি ‘শিক্ষা সফর’, যার উদ্দেশ্য বিভিন্ন ইসলামী দেশের সংসদীয় ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনা ও নেতৃত্ব সম্পর্কে অভিজ্ঞতা অর্জন।

জামায়াতের একাধিক সূত্র জানায়, গত ১৭ বছর ক্ষমতার বাইরে থাকায় দলের অনেক নেতার সংসদীয় অভিজ্ঞতার ঘাটতি ছিল। সেই বিবেচনায় দলীয় পরিকল্পনার অংশ হিসেবে সংসদ সদস্যদের বিদেশ সফরের আয়োজন করা হয়েছে। সফরে অংশ নেওয়া ৩৪ জন এমপির মধ্যে ২৫ থেকে ২৬ জনের সঙ্গে তাঁদের স্ত্রীও রয়েছেন। এছাড়া দলের কয়েকজন নেতা, পরিবারের সদস্য এবং লেখক জিয়াউল হকও সফরসঙ্গী হয়েছেন।

গত ১৩ সেপ্টেম্বর মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়। পরে তারা সিঙ্গাপুর হয়ে বর্তমানে ফিলিপাইনে অবস্থান করছেন। আগামী ২৫ সেপ্টেম্বর সেখান থেকে সৌদি আরবে গিয়ে ওমরাহ পালন করবেন। ওমরাহ শেষে আগামী ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে। দলীয় সূত্র জানায়, সফরের বিষয়ে জামায়াতের আমিরের অনুমতি নেওয়া হয়েছে এবং জাতীয় সংসদের স্পিকারকেও অবহিত করা হয়েছে।

মালয়েশিয়ায় অবস্থানকালে দেশটির সাবেক শিক্ষামন্ত্রী ও রাজনৈতিক দল কেদিলান রাকাইয়াতের আন্তর্জাতিক-বিষয়ক ব্যুরোর প্রধান মাসজলি মালিকের সঙ্গে জামায়াতের এমপিদের সাক্ষাৎ হয়। এছাড়া তারা কুয়ালালামপুর সিটি সেন্টার, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (আইআইইউএম)সহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন। সিঙ্গাপুরে তারা নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি ঘুরে দেখেন এবং একটি সিম্পোজিয়ামে অংশ নেন, যেখানে দেশটির উন্নয়ন, শিক্ষা ও রাষ্ট্র পরিচালনা নিয়ে আলোচনা হয়। বর্তমানে ফিলিপাইনে বিভিন্ন রাজনৈতিক দল, স্থানীয় সরকার ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনের কর্মসূচি রয়েছে।

সফরকারী দলের সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান বুধবার (২৩ সেপ্টেম্বর) বলেন, সংসদীয় আচার-আচরণের অভিজ্ঞতা অর্জন এবং ইসলামী দেশগুলোর রাষ্ট্র পরিচালনা, শিক্ষা ব্যবস্থা, অবকাঠামো ও উন্নয়ন কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণই এ সফরের মূল উদ্দেশ্য। তিনি জানান, দলের অনেক সংসদ সদস্য প্রথমবারের মতো সংসদে এসেছেন এবং অনেকেরই বিদেশ সফরের অভিজ্ঞতা নেই। তাই তাঁদের দৃষ্টিভঙ্গি বিস্তৃত করতেই এই সফরকে প্রশিক্ষণমূলক কর্মসূচি হিসেবে নেওয়া হয়েছে।

জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সেলের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দলের পরিকল্পনার অংশ হিসেবে অতীতেও সদস্যরা বিদেশ সফর করেছেন। তবে এবার বিশেষভাবে সংসদ সদস্যদের জন্য এ শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান, আগামী ডিসেম্বরের মধ্যে এক বা একাধিক প্রতিনিধি দল ইউরোপ সফরে যাবে। একই সময়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানেরও একাধিক দেশ সফরের সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

ব্যক্তিগত মাইলফলকের চেয়ে দলের জন্য অবদান বেশি গুরুত্বপূর্ণ : মোমিনুল

রোমে আলোচনা চলাকালে দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা

কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে দিনের তাপমাত্রা

নন্দীগ্রামে খেলার সময় শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

কুবিতে উত্তরবঙ্গ ছাত্র পরিষদের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

চায়ের দোকানে বসে অনলাইনে জুয়া, গ্রেপ্তার ৫

রাষ্ট্রপতি হিসেবে প্রথম শ্রদ্ধা, জাতীয় স্মৃতিসৌধে মির্জা ফখরুল

শিয়ালের টানাটানিতে বেরিয়ে এলো খড়ের নিচে থাকা যুবকের মরদেহ