Monday , 21 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

প্যাকেটজাত তরল দুধের দাম বাড়ল লিটারে ১০ টাকা পর্যন্ত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 21, 2026 12:25 pm

দেশের বাজারে প্রায় সব ব্র্যান্ডের প্যাকেটজাত তরল দুধের দাম বেড়েছে। উৎপাদন খরচ বৃদ্ধির কারণ দেখিয়ে দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো লিটারপ্রতি সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত দাম সমন্বয় করেছে।

বাজার ঘুরে জানা গেছে, বর্তমানে মিল্কভিটার এক লিটার প্যাকেটজাত দুধ বিক্রি হচ্ছে ১১০ টাকায়। গত মাসে প্রতিষ্ঠানটি প্রতি লিটারে ১০ টাকা দাম বাড়ায়। একই সময়ে আধা লিটার প্যাকেটের দাম ৫ টাকা বাড়িয়ে ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে ফার্ম ফ্রেশ, আড়ং ও প্রাণ ডেইরির আধা লিটার প্যাকেটজাত তরল দুধ বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। এসব ব্র্যান্ডের এক লিটার প্যাকেটের দাম ১১০ থেকে ১১৫ টাকার মধ্যে রয়েছে।

দুধের দাম বাড়ায় অসন্তোষ জানিয়েছেন ক্রেতারা। তাদের মতে, দৈনন্দিন পুষ্টির গুরুত্বপূর্ণ উৎস হওয়া সত্ত্বেও ধারাবাহিকভাবে দাম বাড়ার কারণে অনেক পরিবারের জন্য নিয়মিত দুধ কেনা কঠিন হয়ে পড়ছে।

খুচরা বিক্রেতারা জানান, দাম বাড়ার পর তরল দুধের বিক্রি কমেছে। তাদের অভিযোগ, প্রায় সব ব্র্যান্ডের দুধের দাম একসঙ্গে লিটারপ্রতি ১০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

তবে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর দাবি, উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় দুধের দাম সমন্বয় করতে হয়েছে। তাদের মতে, প্যাকেজিং উপকরণ, গ্যাস, বিদ্যুৎ ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় প্রতি লিটার দুধ উৎপাদনে আগের তুলনায় বেশি খরচ হচ্ছে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত