Tuesday , 15 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

প্রতিভা নয়, কঠোর পরিশ্রমই সাফল্যের মূল চাবিকাঠি: দেমবেলে

গতবারের পর এবারও ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া উসমান দেমবেলে জানিয়েছেন, তাঁর সাফল্যের পেছনে প্রতিভার চেয়ে কঠোর পরিশ্রমের ভূমিকা বেশি। পুরস্কার জয়ের দৌড়ে থাকলেও এ নিয়ে কোনো চাপ অনুভব করছেন না প্যারিস সাঁ-জার্মাঁর (পিএসজি) এই ফরোয়ার্ড।

গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ব্যালন ডি’অর জিতেছিলেন দেমবেলে। ২০২৪-২৫ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি করেছিলেন ৩৩ গোল ও ১৩ অ্যাসিস্ট। তাঁর পারফরম্যান্সে পিএসজি জিতেছিল লিগ ওয়ান, ফরাসি কাপ ও চ্যাম্পিয়নস লিগ।

মৌসুমে দেমবেলের ৪৬টি গোল-অ্যাসিস্টের মধ্যে ৩৩টি অবদান এসেছিল দ্বিতীয়ার্ধে। এর মধ্যে ছিল ২৫ গোল ও ৮টি অ্যাসিস্ট। অর্থাৎ মৌসুম যত এগিয়েছে, তাঁর পারফরম্যান্স তত বেশি উজ্জ্বল হয়েছে।

এবারও দেমবেলে নিজের ধারাবাহিকতা ধরে রেখেছেন। পিএসজিকে লিগ ওয়ান ও চ্যাম্পিয়নস লিগ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি ফ্রান্সকে বিশ্বকাপের সেমিফাইনালে তুলতেও অবদান রেখেছেন তিনি। ফলে টানা দ্বিতীয়বার ব্যালন ডি’অর জয়ের অন্যতম আলোচিত প্রার্থী হয়ে উঠেছেন এই ফরোয়ার্ড।

তবে এবারও প্রতিদ্বন্দ্বিতা কঠিন। লামিনে ইয়ামাল ও কিলিয়ান এমবাপ্পের মতো তারকারাও নিজেদের ব্যালন ডি’অরের দাবিদার হিসেবে তুলে ধরেছেন। এমবাপ্পে এক মন্তব্যে বলেছিলেন, দেমবেলেকে সবসময় প্রতিভাবান খেলোয়াড় হিসেবে দেখা হয়েছে, আর তাঁকে দেখা হয়েছে ‘নির্বাচিত তারকা’ হিসেবে।

এই মন্তব্যের জবাবে নিজের সংগ্রামের কথা তুলে ধরেছেন দেমবেলে। লিগ ওয়ান প্লাসকে তিনি বলেন, ক্যারিয়ারের শুরু থেকেই তিনি নীরবে কঠোর পরিশ্রম করে গেছেন এবং বিশেষ স্বীকৃতির অপেক্ষায় না থেকে নিজের কাজ চালিয়ে গেছেন।

দেমবেলে বলেন, ‘আমি কখনোই নির্বাচিত তারকা ছিলাম না। কিন্তু কঠোর পরিশ্রম করেছি এবং গত বছর পিএসজির হয়ে অসাধারণ একটি মৌসুমের পুরস্কার পেয়েছি।’ ব্যালন ডি’অর নিয়ে তাঁর অবস্থান, ‘দেখা যাক কী হয়, কোনো চাপ নেই, শান্তভাবেই আছি।’

এদিকে দেমবেলের সতীর্থ ফাবিয়ান রুইজও ব্যালন ডি’অরের ৩০ জনের তালিকায় রয়েছেন। স্পেনের এই মিডফিল্ডার গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ও বিশ্বকাপ—দুই শিরোপা জেতা একমাত্র খেলোয়াড়।

ফাবিয়ান মনে করেন, শেষ সিদ্ধান্ত ভোটারদের ওপর নির্ভর করছে। গতবার ২৪তম হওয়া এই স্প্যানিশ তারকা এবার আরও ভালো অবস্থানে যেতে চান। তাঁর মতে, বিশ্বের সেরা খেলোয়াড়দের তালিকায় থাকা এবং ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়াই বড় সম্মানের বিষয়।

ব্যালন ডি’অর নিয়ে ফাবিয়ানের বক্তব্য, ভোটাররা তাঁদের দৃষ্টিতে যাকে সবচেয়ে যোগ্য মনে করবেন, তাকেই ভোট দেবেন। মনোনয়ন পাওয়াটাকেই তিনি বড় অর্জন হিসেবে দেখছেন।

টানা দ্বিতীয়বার ব্যালন ডি’অর জয়ের সুযোগ এখন দেমবেলের সামনে। তবে ইয়ামাল, এমবাপ্পেসহ অন্য প্রতিদ্বন্দ্বীদের উপস্থিতির মধ্যেও ফরাসি তারকার লক্ষ্য পরিষ্কার—চাপ নয়, বরং কঠোর পরিশ্রমের মাধ্যমেই নিজের অবস্থান ধরে রাখা।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

বিএনপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

কালকিনিতে হাতপাখার প্রার্থী মাওলানা আজিজুল হকের গনসংযোগ অনুষ্ঠিত

কটিয়াদীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে চারা বিতরণ ও আলোচনা সভা

কুমিল্লায় পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল

জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির আরও ৯২৫ মেগাওয়াট, লোডশেডিং কমার আশা

আওয়ামী লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা নেবে সরকার

খুলনা বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থীকে বৃত্তি দিলো প্রাণ-আরএফএল

পীর শাহ সুফি নূর মোহাম্মদ (রহঃ) এর ২৯তম মৃত্যুবার্ষিকী

তারেক রহমান এর জন্মদিন উপলক্ষে ছাত্রদলের মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ