Sunday , 20 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

সৌরশক্তিতে বদলে যাচ্ছে কৃষি, কমছে সেচ খরচ বাড়ছে আয়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 20, 2026 7:51 am

ডিজেলচালিত সেচব্যবস্থার পরিবর্তে সৌরবিদ্যুৎচালিত পাম্প ব্যবহার শুরু করেছেন ঝিনাইদহের কৃষকরা। এতে সেচ খরচ কমার পাশাপাশি অন্যের জমিতে সেচ দিয়ে বাড়তি আয়ের সুযোগ তৈরি হচ্ছে।

ঝিনাইদহ সদর উপজেলার কৃষক হাবিবুর রহমান নিজের জমিতে ফুল চাষ করেন। আগে ডিজেলচালিত পদ্ধতিতে জমিতে সেচ দিলেও এবার এক লাখ ৭০ হাজার টাকা খরচ করে তিনি স্থাপন করেছেন সোলার পাম্প। শুধু হাবিবুর নন, জেলার অনেক কৃষকই এখন সৌর শক্তিনির্ভর সেচব্যবস্থার দিকে আগ্রহী হয়ে উঠছেন।

জেলার বিভিন্ন উপজেলায় সোলার পাম্প স্থাপনের মাধ্যমে কৃষকরা সেচ খরচ কমানোর পাশাপাশি বাড়তি আয়ের সুযোগ পাচ্ছেন। এ কাজে অনেক কৃষককে অনুদান দিচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ)। হাবিবুর রহমান জানান, আরআরএফের ‘স্মার্ট’ প্রকল্প থেকে তিনি ৪৫ হাজার টাকা অনুদান পেয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ঝিনাইদহ সদর, কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলায় এরই মধ্যে ৩৬টি সোলার পাম্প স্থাপন করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় তিনটি, কোটচাঁদপুরে একটি এবং মহেশপুরে ৩২টি পাম্প রয়েছে। পর্যায়ক্রমে জেলার অন্যান্য এলাকাতেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে।

বিশ্বব্যাংকের অর্থায়ন এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) কারিগরি সহায়তায় আরআরএফ বাস্তবায়নাধীন ‘স্মার্ট’ প্রকল্পের আওতায় এসব সৌরবিদ্যুৎচালিত সেচ পাম্প স্থাপন করা হচ্ছে।

সোলার পাম্প ব্যবহারকারী কৃষকরা জানান, ডিজেলচালিত সেচের তুলনায় সৌরবিদ্যুৎচালিত পাম্প পরিচালনায় খরচ কম। নিজেদের জমিতে সেচ দেওয়ার পাশাপাশি অন্য কৃষকের জমিতে সেচ দিয়ে বাড়তি আয় করা সম্ভব হচ্ছে। বিশেষ করে মহেশপুরের সীমান্তবর্তী এলাকায় ফুলচাষিদের জন্য এ উদ্যোগ নতুন সম্ভাবনা তৈরি করেছে।

মহেশপুরের কৃষক সাদিকুল রহমান বলেন, সীমান্তবর্তী এলাকায় আরআরএফ প্রথমবারের মতো ফুলচাষিদের নিয়ে কাজ করছে। প্রকল্পের ঋণ ও অনুদানের মাধ্যমে তিনি সোলার পাম্প স্থাপন করেছেন। নিজের জমির পাশাপাশি আরও ১৫ বিঘা জমিতে সেচ দিচ্ছেন তিনি।

ফুলচাষি গফুর মিয়া বলেন, সোলার পাম্প স্থাপনের পর তার তেল ও বিদ্যুৎ খরচ হচ্ছে না। নিজের জমির প্রয়োজন মেটানোর পাশাপাশি বাড়তি আয়ও করতে পারছেন।

আরআরএফের জ্যেষ্ঠ সহকারী পরিচালক কৃষিবিদ ড. অসিত বরণ মণ্ডল বলেন, পিকেএসএফের সহায়তায় ‘স্মার্ট’ প্রকল্পের মাধ্যমে এরই মধ্যে ৩৬টি সোলার পাম্প স্থাপন করা হয়েছে। সামনে আরও ১০০টির বেশি পাম্প স্থাপনের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, আগে এক বিঘা জমিতে সেচ দিতে ৪০০ থেকে ৫০০ টাকা খরচ হতো। বর্তমানে সোলার পাম্পে একই জমিতে সেচ দিতে খরচ হচ্ছে প্রায় ২০০ টাকা। এতে সেচ খরচ কমার পাশাপাশি পরিবেশের ওপর নেতিবাচক প্রভাবও কমবে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

বিভিন্ন খাতে কৌশলগত অংশীদারিত্ব জোরদারে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ফ্যাসিস্ট সংগঠন: হাসনাত আবদুল্লাহ

আসাল মিশিগান চ্যাপ্টারের নতুন কমিটি গঠন

দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

প্রকল্পে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে টেন্ডার বাতিল করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ

অধ্যাদেশ জারি : ট্রাভেল এজেন্সি আইন লঙ্ঘনে ১ বছরের কারাদণ্ড

তত্ত্বাবধায়কব্যবস্থা ও গণভোটের বিধান ফেরার রায় বহাল

কুবি শিক্ষার্থীকে ট্রেনে উত্ত্যক্ত করার দায়ে পাঁচ যুবক আটক

নিকলীতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন