Sunday , 13 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

সৎ সাহস থাকলে পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন: সমাজকল্যাণ মন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 13, 2026 12:36 pm

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেছেন, তারা ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করেন না, গণতন্ত্রে বিশ্বাস করেন। তিনি অভিযোগ করেন, দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করা হচ্ছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘আমরা ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আপনাদের যদি সৎ সাহস থাকে, তবে পালিয়ে না থেকে দেশের আইন আদালতের মুখোমুখি হন।’

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘যারা পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে, দেশের সম্পদ লুণ্ঠন করেছে, মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি করেছে। প্রতিটি হিসাব বাংলাদেশের মাটিতেই হবে।’

তিনি আরও বলেন, আইন আদালতের মাধ্যমে নিজেদের নির্দোষ প্রমাণ করার সুযোগ রয়েছে। দেশের মানুষ এখন সচেতন এবং তারা বুঝতে পারছে স্বৈরাচারের দোসররা বিদেশে বসে এআই ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মব কালচার সৃষ্টির উসকানি দিয়ে দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করছে।

মন্ত্রী বলেন, বিএনপি দেশের মানুষের সঙ্গে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করেছে। মানুষের অধিকার প্রতিষ্ঠায় দলটি সবসময় মাঠে থেকে দায়িত্ব পালন করেছে। এ সময় তিনি অভিযোগ করেন, বিএনপির শত শত নেতাকর্মীকে গুম করা হয়েছে এবং লক্ষ লক্ষ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছিল।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। এরপরও বিএনপির নেতাকর্মীদের মনোবল ভাঙেনি এবং দলের প্রতি তাদের আনুগত্যে কোনো ঘাটতি দেখা যায়নি।

মতবিনিময় অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, যুবদলের জেলা সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

পাঁচবিবি জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের মাসিক সভা সম্পন্ন

কুবি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, থাকছে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ

দুর্গাপূজার নির্বিঘ্ন আয়োজনে কোথাও কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

তরুণদের কণ্ঠে জলবায়ু বার্তা: খুলনায় ‘ভয়েসেস অব ক্লাইমেট’ ফ্ল্যাশমব

জামালগঞ্জে কৃষক মাঠ স্কুলের দ্বি মাসিক সভা অনুষ্ঠিত

বৃহত্তর দিনাজপুরের জন্য ১,৪৯২ কোটি টাকার সমন্বিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ

ট্রাম্পের হুমকির জবাবে যুক্তরাষ্ট্রে ‘বিধ্বংসী’ হামলার হুমকি ইরানের

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

নিউইয়র্কে লিজিওনেয়ার্স রোগে একজনের মৃত্যু