Thursday , 10 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

‘বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না’

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 10, 2026 4:59 am

জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা দাবি করেছেন, বিএনপি ক্ষমতায় এলে অতীতের বিভিন্ন সংকট ও দুর্নীতির পুনরাবৃত্তি ঘটবে। তার এ বক্তব্যকে কেন্দ্র করে সংসদে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় রুমিন ফারহানা বলেন, প্রত্যেকটি সরকারের নিজস্ব একটি চরিত্র থাকে। তার দাবি, বিএনপি ক্ষমতায় এলে গ্যাস-বিদ্যুৎ সংকট, সারের সংকট কিংবা দুর্নীতি—এসব পরিস্থিতির পুনরাবৃত্তি না হওয়ার সুযোগ নেই। তিনি আরও বলেন, দরিদ্র কৃষকদের সার কারখানায় গিয়ে সার লুট করার ঘটনাও তখন আবার দেখা যেতে পারে।

তিনি আরও দাবি করেন, বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশ আবারও ঋণ খেলাপির দিক থেকে সর্বোচ্চ অবস্থানে পৌঁছাবে। তার ভাষায়, বিএনপির ক্ষমতায় আসা মানেই ঋণ খেলাপির পরিমাণ ৬ লাখ ৬ হাজার কোটি টাকার বেশি হওয়াসহ অতীতের নানা সমস্যার পুনরাবৃত্তি।

সংসদের পরিবেশের সমালোচনা করে রুমিন ফারহানা বলেন, বর্তমান সংসদকে তার কাছে অসহিষ্ণু মনে হচ্ছে। তিনি মন্তব্য করেন, আওয়ামী লীগের আমলে তার বক্তব্যের সময় যেমন হট্টগোল হতো, এখন বিএনপিও একই ধরনের, বরং আরও খারাপ আচরণ করছে।

বর্তমান সংসদের অধিকাংশ সদস্যকে ঋণ খেলাপি হিসেবে উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, নির্বাচনের আগে ঋণ খেলাপির তালিকা থেকে নাম বাদ দিতে হাইকোর্টে রিট করার সংস্কৃতি নতুন নয়। তার ভাষায়, এ ধরনের ঘটনা অতীতেও বহুবার দেখা গেছে।

সর্বশেষ - আইন-আদালত