Sunday , 6 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

মসজিদ কমিটির বিরোধের জেরে যুবদল নেতা হত্যা, গ্রেপ্তার ৪

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 6, 2026 8:02 am

যশোরের বাঘারপাড়ায় মসজিদ কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে যুবদল নেতা রুবেল হাসান (৩৯) খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম।

তিনি জানান, হত্যাকাণ্ডের পর থেকেই বাঘারপাড়ার খাজুরা ক্যাম্প পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দেশের বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানে আসিফ হোসেন ছাড়াও রাব্বি হোসেন (২০), মারুফ হোসেন (২৩) ও সামিনুরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চায়নিজ কুড়াল, একটি বার্মিজ চাকু ও ছোট আকৃতির একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, ‘হত্যাকাণ্ডের মূলহোতা আসিফ হোসেন শুক্রবার সন্ধ্যার পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সেখানে তিনি মসজিদ কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট কোন্দলের জের ধরে রুবেলকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন।’

পুলিশ জানায়, গত ১৩ জুলাই বাঘারপাড়া উপজেলার খাজুরা তেল পাম্পসংলগ্ন যশোর-মাগুরা মহাসড়কে দুর্বৃত্তদের হামলায় নিহত হন বন্দবিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হাসান।

গ্রেপ্তার চারজনের মধ্যে সামিনুর ছাড়া বাকি তিনজনই মামলার এজাহারভুক্ত আসামি। পুলিশ আরও জানিয়েছে, রাব্বি হোসেনের বিরুদ্ধে এর আগে বিভিন্ন অভিযোগে তিনটি মামলা রয়েছে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন ও বিচার বিভাগে “হিন্দু আইন” এর ওপর দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

চারদিনে হাইকোর্টে ২০ হাজারের বেশি পুরোনো মামলা নিষ্পত্তির দৃষ্টান্ত

বান্দরবানে পর্যটন সড়ক বেহাল, জনশূন্য পাহাড়ে সড়ক উন্নয়ন

উত্তরের জনপদ নীলফামারীর কৃষকদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে বৃষ্টি বলয় আঁখি

দিনব্যাপী নানা কর্মসূচিতে চবিতে মহান বিজয় দিবস উদযাপন

চাঁদাবাজ–সন্ত্রাসীদের তালিকা করে বিশেষ অভিযানের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

কুবিতে ৬ শিক্ষার্থীকে ফোবানা স্কলারশিপ প্রদান

ফুলপুরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রথমবারের মতো টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে দেশের ১২তম